বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামের শিক্ষার্থীদের দ্বিতীয় সমাবর্তন আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় সমাবর্তনের আয়োজন করা হয়েছে। এতে ২০০২-০৩ শিক্ষাবর্ষ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সেশনে পিজিডি সম্পন্ন করা শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।
সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে হবে ৩০ নভেম্বরের মধ্যে। নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে গ্র্যাজুয়েটদের জন্য তিন হাজার টাকা। আগ্রহী শিক্ষার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সমাবর্তনের কার্যক্রম চলবে।
দুই যুগ পর দ্বিতীয় সমাবর্তন—
বিআইএমের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০০২ সালে। দীর্ঘ দুই যুগের বেশি সময় পর এবার দ্বিতীয় সমাবর্তনের আয়োজন করা হচ্ছে। ২০০২-০৩ শিক্ষাবর্ষ থেকে এ পর্যন্ত বিআইএম থেকে বিভিন্ন বিষয়ে পিজিডি সম্পন্ন করেছেন প্রায় ১০ হাজার ৬০০ শিক্ষার্থী।
দুই যুগ পর আয়োজিত হচ্ছে বিআইএমের দ্বিতীয় সমাবর্তন

বিআইএমের সমাবর্তনের ফোকাল পারসন ও সদস্যসচিব এস এম আরিফুল ইসলাম বলেন, ১৮ ডিসেম্বর সমাবর্তন আয়োজনের সব কার্যক্রম চলমান। নিবন্ধন, অনুষ্ঠানের পরিকল্পনা, ভেন্যু ব্যবস্থাপনা, পৃষ্ঠপোষক নির্বাচন, প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানো, উপহার, খাবারসহ বিভিন্ন কেনাকাটার কাজ চলছে।
শিল্প মন্ত্রণালয়ের অধীন বিআইএম ১৯৬১ সালে যাত্রা শুরু করে। ছয় দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি সরকারি, বেসরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠানের জন্য দক্ষ ব্যবস্থাপক তৈরিতে কাজ করছে।
শিল্প মন্ত্রণালয়ের অধীন বিআইএম ১৯৬১ সালে যাত্রা শুরু করে। ছয় দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি সরকারি, বেসরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠানের জন্য দক্ষ ব্যবস্থাপক তৈরিতে কাজ করছে।
Source - www.prothomalo.com ↗