পঞ্চগড়ে সমতল অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (৬) ড. কে এম আলমগীর কবির।
জেলা প্রশাসক মোসা: শুকরিয়া পারভিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় পঞ্চগড় সদর, আটোয়ারী, বোদা, দেবীগঞ্জ ও তেঁতুলিয়া উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাদের সমস্যা, সংকট ও সমাধানের কথা শোনেন। বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা(পার্বত্য চট্টগ্রাম ব্যতিত) শির্ষক কর্মসূচীর আওতায় সমতলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসতঘর, বাই সাইকেল, শেলাই মেশিন ও শিক্ষাবৃত্তির কার্যক্রম বিষয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ড. কে এম আলমগীর কবির এসময় বলেন, সরকারের ইচ্ছে অন্তর্ভুক্তি মুলক উন্নয়ন। উন্নয়নের ধারাবাহিকতায় যেন কোন মানুষ পিছিয়ে না পড়ে। তাই আমরা আপনাদের কথা শুনতে চাই। প্রধানমন্ত্রী নিজে উদ্যোগি হয়ে সরাসরি আপনাদের খোঁজ খবর নেয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীরা হচ্ছেন আমাদের জাতীসত্ত্বার প্রতিক। তারা অত্যন্ত মানবিক। তাই তাদের জন্য কাজ করতে হবে। আগের মতো বড় উদ্যোগ বড় লুটপাট আর এখন হবেনা।
পঞ্চগড়ে সমতল অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়ন বিষয়ক সভা

বিদেশে টাকা পাচার করার সুযোগ নেই। এই সরকার আন্তরিকভাবে মানুষের জন্য কাজ করতে চান। এসময় এই এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের সরাসরি খোঁজ খবর নেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ দেন তিনি।
Source - www.bd24live.com ↗