প্রতিদিন বিকেলে এমন মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয় লক্ষ্মীপুরের ঝুমুর এলাকায় ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের পাশে অবস্থিত সরকারি অফিসপাড়ায়। জেলা প্রশাসকের কার্যালয়, জেলা জজ আদালত, পুলিশ সুপারের কার্যালয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ আশপাশের বিভিন্ন গাছে পাখিদের বিচরণ দেখা যায়। গাছের ডাল ছাড়াও বিদ্যুতের খুঁটি, তার ও বিভিন্ন স্থাপনায় বসে থাকে অসংখ্য পাখি।