দিল্লির বাতাসের গুণমান আরো খারাপ হয়েছে

শীতের আগমনের সাথে সাথে ভারতের রাজধানী দিল্লিতে আবারো বায়ুদূষণ পরিস্থিতির অবনতি ঘটছে। ফুসফুসে প্রবেশ করতে সক্ষম সূক্ষ্ম ধূলিকণা বা ‘পিএম২ দশমিক ৫’ -এর মাত্রা ৩০০-এর ঘর অতিক্রম করেছে। বায়ুর এই মান সূচক ‘খুবই খারাপ’ পর্যায়ের অন্তর্ভুক্ত, যা লাখ লাখ বাসিন্দার স্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
Source - www.risingbd.com ↗