লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে বেদে সম্প্রদায়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার সময় আগুন নেভাতে গিয়ে ইসমাত আরা নামে এক নারী আহত হয়েছেন। এছাড়া শিকলে বাঁধা একটি বানর পুড়ে মারা গেছে।