বিচার, মীমাংসা ও গণতান্ত্রিক সহিষ্ণুতা—এই তিন দ্বন্দ্বের সমন্বয় সাধন বাংলাদেশ রাষ্ট্রের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মনে করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। তারা বলছে, গণতান্ত্রিক সহিষ্ণুতা প্রতিষ্ঠার জন্য একদিকে জুলাই হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধী ব্যক্তিদের বিচার ও সাজা দ্রুততম সময়ে নিশ্চিত করা প্রয়োজন। অন্যদিকে বিবদমান সব পক্ষের মধ্যে রাজনৈতিক মীমাংসাও (রিকনসিলিয়েশন) অতি দ্রুত সম্পন্ন করা জরুরি। নইলে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এখন যা চলছে, তা রাষ্ট্রের জন্য এক নিরন্তর ঝুঁকির কারণ হয়ে উঠবে।
রাষ্ট্র ও জনগণকে অনাগত সংঘাত থেকে রক্ষার জন্য চলমান দ্বন্দ্বগুলো নিরসন করা অত্যন্ত প্রয়োজন উল্লেখ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বলেছে, শিক্ষাঙ্গন ও জাতীয় ক্ষেত্রে অতিদ্রুত একটি সহিষ্ণু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা বর্তমান সরকারের আবশ্যিক কর্তব্য।
বিচার, মীমাংসা ও গণতান্ত্রিক সহিষ্ণুতা—এই দ্বন্দ্বের সমন্বয় এখন বড় চ্যালেঞ্জ

আজ শনিবার এক বিবৃতিতে এসব বিষয় উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সংগঠনটি বলছে, তারা শান্তি চায়, সংঘর্ষ ও সহিংসতা নয়। সব মত, পথের সমন্বয়ে রাষ্ট্র হিসেবে দেশো প্রকৃত গণতান্ত্রিক পরিবেশের পরিপূর্ণ বিকাশ ঘটুক, এটাই তাদের চাওয়া।
দ্বন্দ্ব-সংঘাত, মামলা–হামলা, ট্যাগিং-অপসারণের কদর্য রাজনীতি কোনো রাষ্ট্রের একক ও অনন্ত পথ হতে পারে না বলে মনে করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। তারা বলছে, অনতিবিলম্বে জুলাইকেন্দ্রিক ঘটনাবলির বিচার ও মীমাংসা এবং গণতান্ত্রিক সহিষ্ণুতার পথনকশা বাস্তবায়নই পারে দেশ রাষ্ট্রকে সর্বজনীনভাবে শান্ত করতে।
সংগঠনটি মনে করে, নির্বাহী আদেশে একটি বড় রাজনৈতিক বর্গকে নিষিদ্ধ করে রাখা, গণহারে মামলা ও গ্রেপ্তার-বাণিজ্য, তার ভোটব্যাংক ব্যবহারের স্বার্থ এবং জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধনের পরিক্রমা থেকে বিচ্যুত হয়ে শুধু একটি দলকে চিরতরে নিষিদ্ধের জন্য সংবিধান সংশোধন করতে চাওয়ার হুমকি—তাদের ভাবাচ্ছে। পাশাপাশি জুলাই ও তার আগের অপরাধের জন্য ক্ষমা চাওয়ার পরিবর্তে নিষিদ্ধ থাকার সুযোগ নিয়ে প্রথাগত ও চিরাচরিত সন্ত্রাসবাদের পথ গ্রহণের আওয়ামী পন্থাও তাদের সংক্ষুব্ধ করেছে।
রাষ্ট্র ও জনগণকে এমন সীমাহীন সংঘাত থেকে রক্ষা করার সর্বোচ্চ দায় সরকারের বলেও উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সংগঠনটি বলছে, সেই সংঘাত এড়ানোর একমাত্র পথ গণতান্ত্রিক সহিষ্ণুতা। অথচ জুলাই–পরবর্তী প্রথম নির্বাচিত সরকারের আমলেও গণতান্ত্রিক সহিষ্ণুতার পথে প্রবেশ করা যায়নি। নাগরিকদের ব্যক্তিগত রাজনৈতিক মত প্রকাশের কারণে নিপীড়ন চলছে।
সংগঠনটি বলেছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আক্রমণ ও আগুন-সন্ত্রাস ফিরে এসেছে। একদিকে আওয়ামী-সন্ত্রাসের দৌরাত্ম্য, অগ্নিসংযোগ; আরেক দিকে বিপরীত রাজনৈতিক শক্তিগুলোর ক্ষমতাকেন্দ্রিক পেশিশক্তি ও ঘরবাড়িতে আগুন লাগানো—এগুলোই যেন বাংলাদেশের চরম রাজনৈতিক বাস্তবতা! এসবের ক্রিয়া-প্রতিক্রিয়া হিসেবে আশঙ্কাজনকভাবে নানা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের বিরুদ্ধে সংঘবদ্ধ হামলা, হয়রানি, সাইবার বুলিং ও দায়িত্ব থেকে অপসারণের ঘটনাও ঘটছে সমানতালে।
সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধে এমন নিন্দাজনক আক্রমণ হয়েছে উল্লেখ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বলেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধার বিভিন্ন টক শর বক্তব্যকে খণ্ডিত করে তাঁকে, তাঁর পরিবার ও সন্তানদের সাইবার বুলিং, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক আলোচনা থেকে তাঁকে বাদ দেওয়া কিংবা ক্রিয়াশীল কয়েকটি ছাত্রসংগঠনের চাপে জাবিতে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক শিক্ষক ও নাগরিক তাঁরা যে মতাদর্শেরই হোক না কেন, তাঁদের প্রতি সাইবার আক্রমণ, হেনস্তা, লাঞ্ছনা, মব এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর তরফ থেকে তাঁদের অনেকের প্রতি যে অগণতান্ত্রিক আচরণ করা হচ্ছে, এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

Source - www.prothomalo.com ↗