মাগুরায় স্বর্ণ ডাকাতির ঘটনায় লুট করা স্বর্ণের ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে যুবদল নেতা শাকের হোসেনকে ভাড়াটে খুনি দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ড ও স্বর্ণ ডাকাতির ঘটনায় পৃথক দুটি মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।