বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের মোমেশেপাড়া-নয়াপাড়া খালের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ লোহার সেতুটি ভেঙে খালে পড়েছে। এতে দুই পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ ও শিক্ষার্থী।