পুরান ঢাকার স্মৃতি, স্থাপত্য, প্রকৃতি ও মানুষের জীবনযাত্রা নিয়ে স্থপতি রফিক আজমের ‘ওল্ড ঢাকা-নিউ স্টোরি: আর্কিটেকচার ইন বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ শনিবার বিকেলে রাজধানীর আঁগা খান একাডেমিতে বইটির প্রকাশনা অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী বলেন, স্থাপত্য কেবল ভবন নির্মাণের বিষয় নয়; এর সঙ্গে মানুষের জীবন, অনুভূতি ও প্রকৃতির সম্পর্ক রয়েছে। আধুনিক নগরজীবনে মানুষ নিজেদের চারপাশে দেয়াল তুলে প্রতিবেশীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। অথচ মানুষের স্বাভাবিক প্রবণতা হলো আনন্দ ভাগাভাগি করা এবং বিপদে একে অপরের পাশে দাঁড়ানো। রফিক আজমের স্থাপত্যে এই মানবিক সংযোগের বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।
রফিক আজম আধুনিক স্থাপত্যের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি, আবহাওয়া ও প্রকৃতিকে যুক্ত করে নিজস্ব একটি ধারা তৈরি করেছেন উল্লেখ করে স্থপতি অধ্যাপক শামসুল ওয়ারেস বলেন, তাঁর স্থাপত্যে গাছপালা ও পানি কেবল সৌন্দর্য বাড়ানোর উপকরণ নয়, ভবনের অবিচ্ছেদ্য অংশ।
পুরান ঢাকার নতুন গল্প নিয়ে রফিক আজমের বইয়ের মোড়ক উন্মোচন

ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, বাংলাদেশের নগর ও স্থাপত্যের অভিজ্ঞতা থেকে ইউরোপের দেশগুলোরও শেখার আছে। রফিক আজমের পুরান ঢাকায় করা কাজগুলো ভবিষ্যতের শহর কেমন হতে পারে, তা নতুন করে ভাবার সুযোগ তৈরি করে।
বইটির ভাবনা ও দর্শন তিনি বিভিন্ন দেশে তুলে ধরেছেন উল্লেখ করে স্থপতি জান্নাত জুঁই বলেন, এই উদ্যোগ শুধু একজন স্থপতি বা একটি বইকে উদ্যাপনের বিষয় নয়; এটি বাংলাদেশের সৃজনশীলতা, সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্যকে নতুন করে আবিষ্কারের চেষ্টা।
অনুষ্ঠানে স্থপতি রফিক আজম বলেন, বাংলাদেশের ভূপ্রকৃতি ও জীবনকে পানি ছাড়া বোঝা যায় না। অথচ নগর উন্নয়নে পানির স্বাভাবিক প্রবাহ ও প্রকৃতিকে উপেক্ষা করা হচ্ছে। পুরান ঢাকায় বেড়ে ওঠার স্মৃতি এবং মায়ের জন্য বাড়িতে বাগান তৈরির অভিজ্ঞতা তাঁর স্থাপত্যচিন্তায় বড় ভূমিকা রেখেছে। তিনি বলেন, স্থাপত্যের কাজ প্রকৃতিকে ধ্বংস করা নয়; বরং প্রকৃতি ও ভবনকে পরস্পরের পরিপূরক করে তোলা।
পুরান ঢাকার কয়েকটি অবহেলিত ও দখল হয়ে যাওয়া জায়গাকে পার্ক ও জনপরিসরে রূপান্তরের অভিজ্ঞতাও তুলে ধরেন রফিক আজম। একটি প্রকল্পে বৃষ্টির পানি সংরক্ষণ ও পরিশোধনের মাধ্যমে স্থানীয় মানুষের জন্য প্রতিদিন অন্তত ২০ হাজার লিটার পানীয় জলের ব্যবস্থা করার কথা জানান তিনি। সেখানে শিশুদের জন্য খেলার জায়গা, গাছপালা, কমিউনিটি লাইব্রেরি, জিমনেসিয়াম এবং অন্যান্য নাগরিক সুবিধাও গড়ে তোলা হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থপতি ফারহাদুর রেজা, স্থপতি তুষার সোগানি ও স্থপতি জালাল আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বইটির সম্পাদক রোসা মারিয়া ফালভো। অনুষ্ঠানে বইটি নিয়ে ভিডিও প্রদর্শনী এবং রফিক আজম ট্রাভেল বৃত্তি ও ‘ওয়াটার অ্যাজ লাইফ’ নকশা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

Source - www.prothomalo.com ↗