ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে আয়োজিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। আজ শনিবার বিকেলে পুলিশ প্লাজা অংশ থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চলের ১০টি নৌকা দল অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম হয়েছে ডিএনসিসির ৭ নম্বর অঞ্চলের হয়ে অংশ নেওয়া বালু নদ দল।
প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান। ফিতা কেটে প্রতিযোগিতার উদ্বোধনের পর তিনি বলেন, ঢাকা উত্তর সিটি উন্নয়নমূলক কাজের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, মশানিয়ন্ত্রণ এবং নগরকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। তাঁরা এমন একটি ঢাকা গড়ে তুলতে চান, যেখানে নাগরিকেরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন এবং স্বচ্ছন্দে বসবাস করতে পারবেন।
হাতিরঝিলে নৌকাবাইচ, অংশ নিল নদীর নামে ১০টি দল

শফিকুল ইসলাম খান বলেন, ফুটপাত অবৈধ দখলমুক্ত করার চেষ্টা চলছে। নগরকে পরিষ্কার, আধুনিক ও বাসযোগ্য করে তোলা তাঁদের নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রীর পাঁচ বছরে পাঁচ লাখ গাছ লাগানোর ঘোষণার পরিপ্রেক্ষিতে গত ৯ মাসে ইতিমধ্যে ৮২ হাজার গাছ লাগানো হয়েছে।
নৌকাবাইচ আয়োজনের প্রসঙ্গে প্রশাসক বলেন, ডিএনসিসি শুধু উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়ন নিয়েই কাজ করছে না; যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার আয়োজনও করছে। এ লক্ষ্যে ডিএনসিসি কাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর ঢাকার চারটি মাঠে এ প্রতিযোগিতা শুরু হবে। মাঠ নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে। ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে দ্বিতীয় কর্মসূচি হিসেবে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বেলা ৩টার দিকে উদ্বোধনের পর হাতিরঝিলের পুলিশ প্লাজা অংশ থেকে বইঠা চালিয়ে এফডিসি এলাকার দিকে এগিয়ে যান প্রতিযোগীরা। প্রথমে তাঁরা অনুশীলন করেন। পরে এফডিসি অংশ থেকে পুলিশ প্লাজার দিকে প্রতিযোগিতা শুরু হয়। দুই দফায় নৌকাগুলো প্রতিযোগিতায় অংশ নেয়।
ঢাকা উত্তর সিটি সূত্র জানায়, নৌকাবাইচ বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ। নদীমাতৃক বাংলার এ ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়েছে।
ডিএনসিসির ১০টি অঞ্চলের প্রতিনিধিত্ব করে দেশের ১০টি নদ-নদীর নামে দলগুলো প্রতিযোগিতায় অংশ নেয়। অঞ্চলভিত্তিক দলগুলোর নাম ছিল পদ্মা, মেঘনা, যমুনা, কালীগঙ্গা, কর্ণফুলী, সুরমা, বালু নদ, তিস্তা, ইছামতী ও তুরাগ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা এসব দলের মাঝি ও বইঠা চালকেরা প্রতিযোগিতায় অংশ নেন।
প্রতিযোগিতা দেখতে হাতিরঝিলের দুই পাড় এবং ঝিলের ওপর থাকা বিভিন্ন সেতুতে ভিড় করে নানা বয়সী মানুষ।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ঘোষণা করা হয় ডিএনসিসির ৭ নম্বর অঞ্চলের বালু নদ দলকে। প্রথম রানার্সআপ হয়েছে ৮ নম্বর অঞ্চলের তিস্তা দল এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছে ১ নম্বর অঞ্চলের পদ্মা দল। বিজয়ী দলকে দেড় লাখ টাকা, প্রথম রানার্সআপকে এক লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি তিনটি দলকেই ক্রেস্ট দেওয়া হবে।

Source - www.prothomalo.com ↗