Bangladesh · 2026-11-04 20:50:07

সরকারি বাঙলা কলেজ ম্যাথ অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি শামীম, সম্পাদক নাহিদ

সরকারি বাঙলা কলেজ ম্যাথ অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি শামীম, সম্পাদক নাহিদ
সরকারি বাঙলা কলেজের গণিত বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ম্যাথ অ্যাসোসিয়েশন অব বাঙলা কলেজ’-এর চতুর্থ কার্যনির্বাহী কমিটি (২০২৬-২৭) গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ১৮ ব্যাচের শিক্ষার্থী মো. শামীম মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে ১৯ ব্যাচের শিক্ষার্থী মো. নাহিদ হাসান দায়িত্ব পেয়েছেন।

‎ ‎গত ৩ নভেম্বর মঙ্গলবার গণিত বিভাগের বিভাগীয় প্রধান আখরুল ইসলাম, শিক্ষক উপদেষ্টা প্রসেনজিৎ গাইন এবং ছাত্র উপদেষ্টা জাহিদুল ইসলাম, বাইজিদ বোস্তামী, মোত্তালেব হোসেন বাঁধন, অনিমেষ ঢালী ও রোকনুজ্জামান রোকনের স্বাক্ষরে নতুন এ কমিটি প্রকাশ করা হয়। ‎ ‎নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন রিজবী হাসান রাতুল ও মো. নয়ন মিয়া।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসিবুল ইসলাম হাসিব ও মো. বোরহান। সাংগঠনিক সম্পাদক জোবাইদুল ইসলাম জিহাদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. তানজির আহম্মেদ। ‎ ‎এ ছাড়া কোষাধ্যক্ষ পদে ফজলুর রহমান বাবু, দপ্তর সম্পাদক ইনজামামুল হক, ক্রীড়া সম্পাদক মো. আল-আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুরসালিন আহমেদ এবং সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে সিদ্দিকুর রহমান ও নূর মোহাম্মদ দায়িত্ব পেয়েছেন।

শিক্ষা, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হয়েছেন মো. জিহাদ মিয়া। ‎ ‎কমিটির কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন রাফিদ হাসান, আব্দুল মাজেদ, ফজলুল করিম রাহাত, তানভীর হাসান প্রান্ত, সানওয়ার হোসেন, জাইমাতুল ফেরদৌস জীম, লাবণ্য সরকার ও মো. আরিফুল ইসলাম। ‎ ‎নতুন কমিটির সভাপতি মো. শামীম মিয়া বলেন, ‘ম্যাথ অ্যাসোসিয়েশন শুধু একটি সংগঠন নয়, এটি গণিত বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, বন্ধুত্ব ও মেধা বিকাশের একটি প্ল্যাটফর্ম।

শিক্ষার্থীদের একাডেমিক সহযোগিতা থেকে শুরু করে বিভিন্ন সৃজনশীল ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি করাই হবে আমাদের অন্যতম লক্ষ্য। সবার সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। ‎ ‎সাধারণ সম্পাদক মো. নাহিদ হাসান বলেন, নতুন দায়িত্বকে সামনে রেখে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করতে চাই। শিক্ষার্থীদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে সংগঠনের প্রতিটি কার্যক্রম পরিচালনা করা হবে।

গণিতের প্রতি আগ্রহ তৈরি, মেধা ও সৃজনশীলতার বিকাশ, সহশিক্ষা কার্যক্রম বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরিতে আমরা কাজ করব। ‎ ‎নবগঠিত এই কমিটির মাধ্যমে গণিত বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, একাডেমিক কার্যক্রম, সহশিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

The post সরকারি বাঙলা কলেজ ম্যাথ অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি শামীম, সম্পাদক নাহিদ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗