চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে ফেস্টুনের পাশে বাঁশের লাঠি হাতে শাহামাত সাদিক (ডান থেকে চতুর্থ) ও তাঁর পেছনে মো. সাইফরাজশাহীর গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তার দুজনই ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন বলে দাবি করেছে তাঁদের পরিবার। আন্দোলনে তাঁদের অংশগ্রহণের একটি ছবিও পাওয়া গেছে।
গ্রেপ্তার দুজন হলেন শাহামাত সাদিক (২৪) ও মো. সাইফ (২৩)। শাহামাতের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার সারেংপুর মহল্লায়। সাইফের বাড়ি একই উপজেলার কাঁকনহাট এলাকায়। তিনি সারেংপুরে নানার বাড়িতে থাকেন।
গতকাল শুক্রবার বিকেলে গোদাগাড়ী থানার সামনে একটি চায়ের দোকান থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি গোদাগাড়ীর পাকড়ি এলাকায় বিএনপির দলীয় কার্যালয় পোড়ানোর ঘটনায় করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুজন গ্রেপ্তার, তাঁরা জুলাই আন্দোলনে ছিলেন দাবি পরিবারের
পুলিশের ভাষ্য, গতকাল বিকেলে দুটি মোটরসাইকেলে করে চার যুবক গোদাগাড়ী উপজেলা সদরের দিক থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে পৌরসভার সামনে যান। এ সময় একটি মোটরসাইকেলে থাকা দুজন পালিয়ে যান। অন্য মোটরসাইকেলের দুই আরোহী থানার সামনে একটি চায়ের দোকানে বসেন। পরে সেখান থেকে তাঁদের আটক করা হয়।
তবে গ্রেপ্তার দুজন জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন বলে দাবি করেছেন তাঁদের পরিবারের সদস্যরা। তাঁদের দেওয়া একটি ছবিতে দেখা যায়, ‘দফা এক দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ’ লেখা একটি ফেস্টুনের সামনে আরও অনেকের সঙ্গে দাঁড়িয়ে আছেন শাহামাত ও সাইফ। পরিবারের দাবি, ২০২৪ সালের ৪ আগস্ট গোদাগাড়ী উপজেলা সদরের ডাইংপাড়া মোড়ে ছবিটি তোলা হয়েছিল।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক ও গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুর রহমান বলেন, ‘শাহামাত ও সাইফ জুলাইয়ের আন্দোলনে ছিলেন। গোদাগাড়ী থেকে আমাদের আরেকজন জুলাই যোদ্ধা আমাকে ফোন করে এ কথা বলেছেন। তবে ঘটনার বিষয়ে আমি বিস্তারিত জানি না। খোঁজ নিচ্ছি।’
সাদিকুল ইসলাম, শাহামাত সাদিকের বাবাএখন থানার সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। কাউকে না কাউকে ধরতে হবে। তাই সামনে পেয়ে আমার ছেলেসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় গেলে ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) প্রথমে আমার কাছে দাবি করেন, থানার সামনে চায়ের দোকানে বসে নাকি তারা মদ পান করছিল। তাহলে মদ পানের মামলা দেবে। বিএনপির অফিস পোড়ানোর মামলা কেন?শাহামাত সাদিকের বাবা সাদিকুল ইসলাম একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বলেন, তাঁর ছেলে ও সাইফ দুজনই জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন। গোদাগাড়ীতে আন্দোলনের সামনের সারিতে ছিলেন তাঁরা।
সাদিকুল ইসলাম বলেন, ‘এখন থানার সামনে “জয় বাংলা” স্লোগান দেওয়া হয়েছে। কাউকে না কাউকে ধরতে হবে। তাই সামনে পেয়ে আমার ছেলেসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় গেলে ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) প্রথমে আমার কাছে দাবি করেন, থানার সামনে চায়ের দোকানে বসে নাকি তারা মদ পান করছিল। তাহলে মদ পানের মামলা দেবে। বিএনপির অফিস পোড়ানোর মামলা কেন?’
ছেলের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে সাদিকুল ইসলাম আরও বলেন, ‘আমার ছেলে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছে। পড়াশোনার এত চাপ ছিল যে সে কোনো রাজনীতিই করেনি। আর আমরা পারিবারিকভাবে বিএনপি-জামায়াত করেছি। আমার ছেলের ছাত্রলীগ করার প্রশ্নই ওঠে না।’
অভিযোগের বিষয়ে গোদাগাড়ী থানার ওসি সুজন মিঞা বলেন, ‘তারা জুলাইয়ের আন্দোলনে ছিল কি না, সেটি আমার জানা নেই। দুটি মোটরসাইকেলে চারজন স্লোগান দিতে দিতে যাচ্ছিল। দুজন পালিয়ে যায়, দুজনকে আমরা আটক করি। আমাদের কোনো ভুল হয়নি।’

Source - www.prothomalo.com ↗