২৫–৩০ জন তরুণ–যুবককে ধাওয়া করে ইট–পাথর ছুড়ছেন এক ব্যক্তি। ধাওয়া খেয়ে দিগ্বিদিগ ছুটছেন ওই তরুণ–যুবকেরা। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ফেনী শহরের গোডাউন কোয়ার্টার এলাকায়। গত বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটলেও গতকাল শুক্রবার রাতে ভিডিওটি ভাইরাল হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া ওই তরুণ–যুবকেরা নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মী। তাঁরা ওই এলাকায় একটি ঝটিকা মিছিল করে ফেরার পথে এক পথচারী তাঁদের ধাওয়া দেন।
প্রত্যক্ষদর্শীদের একজন স্থানীয় বাসিন্দা ফজলুল কাদের চৌধরী। তিনি বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের ফেনী পৌরসভা শাখার ব্যানারে কয়েকজন নেতা–কর্মী ঝটিকা মিছিল করেন। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছিলেন তাঁরা। ফেরার পথে রেলগেট এলাকার মিদ্দাবাড়ি সড়কের মুখে গেলে একটি ভবনের নিরাপত্তা প্রহরীর সঙ্গে মিছিলে আসা এক যুবকের ধাক্কা লাগে। এরপর ওই যুবক গালমন্দ করায় নিরাপত্তা প্রহরী খেপে যান। একপর্যায়ে ওই যুবকের হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের ছবি দেখতে পেয়ে তাঁদের ইট–পাথর ছুড়ে ধাওয়া দেন।
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পর পথচারীর ধাওয়া, ভিডিও ভাইরাল

মিছিলের একটি পৃথক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৩৩ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা গেছে, ফেনী পৌর ছাত্রলীগের ব্যানারে ২০ থেকে ২৫ জন তরুণ-যুবক মিছিল করছেন। অংশগ্রহণকারীদের বেশির ভাগেরই মুখে মাস্ক, মাথায় ক্যাপ ও হাতে লাঠি। মিছিল থেকে দলীয় বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি রঙিন ধোঁয়া ছিটানো হয়।
‘গেরিলা হোলাহাইন রাখবি, কাম অইবো বিএনপি-জামাতের গোটা দশেক মারি হালাইবো’ফেনী মডেল থানার পরিদর্শক সাজিদ কামাল বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। মিছিলে যারা অংশ নিয়েছে, তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা করেছে। ওই মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Source - www.prothomalo.com ↗