মূল্যায়ন করা হচ্ছে না অভিযোগ করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জের রায়গ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি।
শামীম হোসেন বলেন, ‘এই দল থেকে স্বেচ্ছায় আমি আমার পদ থেকে পদত্যাগ করছি। আমি আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো মিছিল–মিটিং, প্রোগ্রামে সম্পৃক্ত থাকব না।’
দলীয় কোনো কারণে যোগাযোগ না করার অনুরোধ জানিয়ে শামীম হোসেন বলেন, ‘আজকে থেকে চির সমাপ্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।’
ভিডিও বার্তায় শামীম হোসেন জানান, তিনি একজন তরুণ উদ্যোক্তা, নিজে পড়ালেখার পাশাপাশি বাড়িতে নানা জাতের কবুতর ও পাখি পালন করেন। সরকার তরুণ উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ২০ লাখ টাকা ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে। তিনি এই ঋণ কর্মসূচিতে আবেদন করেছিলেন। প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশও নেন। তবে চূড়ান্ত তালিকায় নাম না থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়ে ছাত্রদল নেতার ভিডিও বার্তা, ‘আজকে থেকে চির সমাপ্তি’

দলে সুবিধাভোগীদের দাপটের অভিযোগ এনে শামীম হোসেন আরও বলেন, সংগঠন করতে গিয়ে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের সময় চারটি মামলায় আসামি হয়েছেন। নিজের ক্যারিয়ারেরও ক্ষতি করেছেন।
হতাশা ও অভিমান থেকেই রায়গ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে জানান কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহ।এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহ সাংবাদিকদের বলেন, মাঠপর্যায়ে ছাত্রদলের যেসব নেতা–কর্মী দীর্ঘদিন ধরে ত্যাগস্বীকার করেছেন এবং নিজ উদ্যোগে স্বল্প পরিসরে ব্যবসা ও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তাঁদের প্রত্যাশা, এই সরকারি সুবিধার (ঋণ কর্মসূচি) মাধ্যমে তাঁরা কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন। কিন্তু চূড়ান্ত তালিকায় এমন বঞ্চিত ও ত্যাগী কর্মীদের নাম না আসায় তৃণমূল পর্যায়ে তীব্র হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এই হতাশা ও অভিমান থেকেই রায়গ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে জানান মারুফ বিল্লাহ। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যে দেখা যাচ্ছে, ঋণ কর্মসূচির চূড়ান্ত তালিকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পরিবারের একাধিক ব্যক্তির নাম রয়েছে, যা নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

Source - www.prothomalo.com ↗