চোখ বন্ধ করে একটু কল্পনা করুন। রাত দুইটা। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ফ্যানটা ধীরে ধীরে থেমে গেল, ঘর ঢেকে গেল ঘুটঘুটে অন্ধকারে। আপনার ছোট ছেলেটা ধড়ফড় করে উঠে আপনার হাত চেপে ধরল। আপনি ফিসফিস করে বললেন, ‘আয়াতুল কুরসি পড়ো, বাবা।’
ছেলেটা পড়তে শুরু করল—একনিশ্বাসে, একটুও না থেমে, একটা শব্দও না আটকে। অন্ধকারে তার ছোট্ট গলার সুর ঘরটা ভরে দিল। কিছুক্ষণ পর তার হাতের চাপ আলগা হয়ে এল। আপনি জিজ্ঞেস করলেন, ‘আচ্ছা বাবা, তুমি কি জানো এটার মানে কী?’ ছেলেটা একটু চুপ করে থাকল। তারপর বলল, ‘না। তুমি জানো, আব্বু?’
এই প্রশ্নটা অন্ধকারের চেয়েও বেশি চুপ করিয়ে দিল আপনাকে। গল্পটা কিন্তু শুধু আপনার একার নয়। আমরা প্রায় সবাই আয়াতুল কুরসি মুখস্থ জানি, কিন্তু এর অর্থ জানি না। অথচ মহানবী (সা.) একে কোরআনের সবচেয়ে মহান আয়াত বলেছেন।
আয়াতুল কুরসি: শুধু মুখস্থ নয়, অর্থ জানলে যেভাবে বদলে যাবে ভয়ের রাত

মানুষের মন কীভাবে শেখে, তা এতে স্পষ্ট। আপনার ছেলের একনিশ্বাসের আয়াতুল কুরসি তাই মুখে আছে, কিন্তু হৃদয়ের গভীরে পৌঁছায়নি। অর্থ জানলে সেই ভয়ের রাতে সে শুধু পড়ত না, বরং বুঝত সে কার আশ্রয় চাইছে।বিজ্ঞান কী বলছে
মুখস্থ করা আর বুঝে মনে রাখার পার্থক্য নিয়ে মনোবিজ্ঞানে একটি বিখ্যাত গবেষণা আছে।
১৯৭২ সালে ফারগাস ক্রেইক ও রবার্ট লকহার্ট দেখান, কোনো তথ্য আমাদের মনে কত দিন থাকবে, তা নির্ভর করে আমরা সেটি কত গভীরভাবে ভাবি তার ওপর। শুধু শব্দের চেহারা বা ধ্বনির দিকে খেয়াল করলে স্মৃতি দুর্বল থাকে; কিন্তু অর্থের দিকে মনোযোগ দিলে স্মৃতি গভীর হয়। (জার্নাল অব ভারবাল লার্নিং অ্যান্ড ভারবাল বিহেভিয়ার, খণ্ড ১১, পৃষ্ঠা ৬৭১–৬৮৪, ১৯৭২)
পরে ক্রেইক ও এনডেল টালভিং আরেকটি পরীক্ষা করেন। অংশগ্রহণকারীদের ৬০টি শব্দ দিয়ে কাউকে অক্ষরের গড়ন, কাউকে ধ্বনি, আবার কাউকে অর্থ নিয়ে প্রশ্ন করা হয়। এরপর হঠাৎ স্মরণ পরীক্ষায় দেখা যায়, অক্ষর নিয়ে ভাবা দল মনে রেখেছে প্রায় ১৬ শতাংশ, ধ্বনি নিয়ে ভাবা দল ৫৭ শতাংশ, আর অর্থ নিয়ে ভাবা দল ৮৩ শতাংশ। (জার্নাল অব এক্সপেরিমেন্টাল সাইকোলজি: জেনারেল, ১০৪/২৬৮–২৯৪, ১৯৭৫, সংখ্যা ৩)
এই গবেষণা সাধারণ শব্দ নিয়ে, কোরআন নিয়ে নয়; তবে মানুষের মন কীভাবে শেখে, তা এতে স্পষ্ট। আপনার ছেলের একনিশ্বাসের আয়াতুল কুরসি তাই মুখে আছে, কিন্তু হৃদয়ের গভীরে পৌঁছায়নি। অর্থ জানলে সেই ভয়ের রাতে সে শুধু পড়ত না, বরং বুঝত সে কার আশ্রয় চাইছে।
আয়াতুল কুরসি পড়ার অনেক উপকারকোরআনের নির্দেশনা
আয়াতুল কুরসি সুরা বাকারার ২৫৫ নম্বর আয়াত। এর অর্থ: ‘আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। তন্দ্রা ও নিদ্রা তাঁকে স্পর্শ করে না। আসমান ও জমিনে যা কিছু আছে, সব তাঁরই। কে আছে, যে তাঁর অনুমতি ছাড়া তাঁর কাছে সুপারিশ করবে? তাদের সামনে ও পেছনে যা আছে, তিনি তা জানেন। তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না, তিনি যা চান তা ছাড়া। তাঁর কুরসি আসমান ও জমিন জুড়ে বিস্তৃত। এ দুটির হেফাজত তাঁকে ক্লান্ত করে না। আর তিনি সুউচ্চ, মহান।’ (সুরা বাকারা, আয়াত: ২৫৫)
এবার এই আয়াতের একটি শব্দে থামি—‘কাইয়ুম’, যার সহজ অর্থ ‘সবকিছুর ধারক’। এর মূল কথা হলো, তিনি নিজে নিজের ওপর প্রতিষ্ঠিত, আর বাকি সবকিছু দাঁড়িয়ে আছে তাঁর ওপর।
অন্ধকার রাতের সেই বিদ্যুৎ চলে যাওয়ার ছবিটা মনে করুন। ঘরের বাতি নিজে নিজে জ্বলে না, সে নির্ভর করে লাইনের ওপর; লাইন নির্ভর করে বিদ্যুৎকেন্দ্রের ওপর; বিদ্যুৎকেন্দ্র নির্ভর করে জ্বালানির ওপর।
এভাবে প্রতিটি জিনিস অন্য কিছুর ওপর নির্ভরশীল। কিন্তু ‘কাইয়ুম’ এমন এক সত্তা, যিনি কারও ওপর নির্ভর করেন না, অথচ সবাই তাঁর ওপর নির্ভরশীল। তাঁর সংযোগ কখনো বিচ্ছিন্ন হয় না।
আরেকটি বাক্য থামিয়ে দেওয়ার মতো—‘তন্দ্রা ও নিদ্রা তাঁকে স্পর্শ করে না।’ আপনি যখন ঘুমিয়ে পড়েন, তখনো তিনি জেগে থাকেন। আর ‘এ দুটির হেফাজত তাঁকে ক্লান্ত করে না’—অর্থাৎ আসমান-জমিন সামলাতে তাঁর একটুও কষ্ট হয় না। এই কথাগুলো ঠিকমতো বুঝলে রাতের অন্ধকারকে দেখার চোখটাই বদলে যাবে।
তৃতীয় রাতে লোকটি এলে আবু হোরাইরা বললেন, ‘এবার আর ছাড়ছি না।’ তখন লোকটি বলল, ‘আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে এমন কিছু কথা শেখাব, যা আল্লাহ আপনার উপকারে লাগাবেন। যখন বিছানায় যাবেন, আয়াতুল কুরসি পড়বেন।হাদিসের সাক্ষ্য
হজরত উবাই ইবনে কাব (রা.) বলেন, নবীজি আমাকে জিজ্ঞেস করলেন, ‘হে আবুল মুনজির, আল্লাহর কিতাবের কোন আয়াতটি তোমার কাছে সবচেয়ে মহান, জানো?’ আমি বললাম, ‘আল্লাহ ও তাঁর রাসুলই ভালো জানেন।’
তিনি আবার একই প্রশ্ন করলেন। আমি বললাম, ‘আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুম।’ তখন তিনি আমার বুকে হাত রেখে বললেন, ‘হে আবুল মুনজির, এই জ্ঞান (ইলম) তোমাকে ধন্য করুক।’ (সহিহ মুসলিম, হাদিস: ৮১০)
খেয়াল করুন, প্রশ্নটি শুধু আয়াত চেনার ছিল না; ছিল—‘তুমি কি জানো, কোনটি সবচেয়ে মহান?’ আর উত্তর শুনে নবীজি (সা.) যে শব্দটি ব্যবহার করলেন, তা হলো ‘ইলম’ বা জ্ঞান।
অন্তরের রোগ নিরাময়ে কোরআনের ১০ আয়াতসিরাতের আলো
রমজানের জাকাতের সম্পদ পাহারার দায়িত্ব পেয়েছিলেন হজরত আবু হোরাইরা (রা.)। এক রাতে এক লোক এসে চুপিচুপি মুঠো মুঠো খাবার নিতে লাগল। আবু হোরাইরা (রা.) তাকে ধরে ফেললেন এবং বললেন, ‘আমি তোমাকে মহানবী (সা.)-এর কাছে নিয়ে যাব।’ লোকটি অভাবের কথা বলে অনুনয় করলে তিনি দয়াপরবশ হয়ে তাকে ছেড়ে দিলেন।
সকালে মহানবী (সা.) জিজ্ঞেস করলেন, ‘গত রাতে তোমার বন্দী কী করল?’ আবু হোরাইরা সব বললেন। নবীজি বললেন, ‘সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবার আসবে।’ দ্বিতীয় রাতেও একই ঘটনা ঘটল।
তৃতীয় রাতে লোকটি এলে আবু হোরাইরা বললেন, ‘এবার আর ছাড়ছি না।’ তখন লোকটি বলল, ‘আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে এমন কিছু কথা শেখাব, যা আল্লাহ আপনার উপকারে লাগাবেন। যখন বিছানায় যাবেন, আয়াতুল কুরসি পড়বেন। তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক সারা রাত আপনার সঙ্গে থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান আপনার কাছে ঘেঁষতে পারবে না।’
সকালে মহানবী (সা.) সব শুনে বললেন, ‘সে তোমাকে সত্য বলেছে, যদিও সে ভীষণ মিথ্যাবাদী। তুমি কি জানো, তিন রাত ধরে কার সঙ্গে কথা বলছিলে? সে ছিল শয়তান।’ (সহিহ বুখারি, হাদিস: ২৩১১)
ভয়ের মুহূর্তে স্মরণ রাখা: অন্ধকার, দুশ্চিন্তা কিংবা ব্যর্থতার আতঙ্ক—যেকোনো মুহূর্তে নিজেকে স্মরণ করিয়ে দিন ‘আল-হাইয়ুল কাইয়ুম’-এর কথা, যিনি কখনো ঘুমান না।আমরা কী করতে পারি
আজ রাত থেকেই শুরু করা যায়:
১. এক দিনে একটি বাক্যের অর্থ: আয়াতুল কুরসিতে ছোট ছোট নয়টি বাক্য আছে। প্রতিদিন একটি করে বাক্যের অর্থ পড়ুন ও তা নিয়ে ভাবুন। মাত্র নয় দিনেই পুরো আয়াতটি আপনার হৃদয়ে গেঁথে যাবে।
২. ঘুমানোর আগে অর্থসহ পাঠ: আবু হোরাইরা (রা.)-এর ঘটনা অনুযায়ী বিছানায় যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়ুন—এবার তাড়াহুড়া করে নয়, অর্থ বুঝে থেমে থেমে।
৩. ভয়ের মুহূর্তে স্মরণ রাখা: অন্ধকার, দুশ্চিন্তা কিংবা ব্যর্থতার আতঙ্ক—যেকোনো মুহূর্তে নিজেকে স্মরণ করিয়ে দিন ‘আল-হাইয়ুল কাইয়ুম’-এর কথা, যিনি কখনো ঘুমান না।
৪. সন্তানকে মানে শেখানো: মুখস্থ করানোর পাশাপাশি সন্তানকে এক বাক্য করে অর্থ শেখান। অন্ধকার রাতের সেই ছোট্ট প্রশ্নটির উত্তর দেওয়ার এটাই সবচেয়ে সুন্দর উপায়।
আল্লাহ আমাদের অর্থ ও মর্ম উপলব্ধি করে আয়াতুল কুরসি পাঠ করার তাওফিক দিন। আমিন।
মুহাম্মাদ মুহসিন মাশকুর: খণ্ডকালীন প্রভাষক, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়
শয়তানের আয়াতুল কুরসি শেখানোর কাহিনি

Source - www.prothomalo.com ↗