মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নির্ধারিত ঢাকা সফর স্থগিত করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরবর্তীতে দুই দেশের পারস্পরিক সুবিধাজনক সময়ে এই সফরটি পুনর্নির্ধারণ করা হবে।