নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনার জেরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্য (এমপি) এবং নিষিদ্ধ যুবলীগ ও আওয়ামী লীগ নেতাদের চার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার বিশকাকুনী ইউনিয়ন ও আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে।