রিয়াল মাদ্রিদ ১-২ আলাভেস
সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধ শেষ হয়েছে। ড্রেসিংরুমে ফেরার পথে আলাভেসের এক খেলোয়াড়ের সঙ্গে টানেলে জার্সি বদল করেন কিলিয়ান এমবাপ্পে। সাধারণত এটুকু সৌজন্যতা বিনিময় হয় খেলা শেষে। রিয়াল মাদ্রিদ তারকা যেন আগেভাগেই সেটা সেরে ফেললেন! আলাভেস তখন ১-০ গোলে এগিয়ে।
এমন ম্যাচ শেষ হওয়ার আগেই এমবাপ্পের জার্সি পেয়ে যাওয়াটা রীতিমতো হাতে চাঁদ পাওয়ার মতো ব্যাপার। সেটা আরও মধুর হলো শেষ বাঁশি বাজার পর। রিয়ালকে তাঁদের মাঠে ২-১ গোলে হারানোর ম্যাচে এমবাপ্পের জার্সি স্যুভনির হিসেবে রেখে দিতে চাইবেন আলাভেসের যেকোনো খেলোয়াড়।
দুই গোলে আলাভেসের ‘দুই’ মাত্রার ভূমিকম্প তোলা এ ম্যাচটি রিয়ালের খেলোয়াড়রা ভুলে যেতে চাইবেন। বিশেষ করে জুড বেলিংহাম। ৬৯ মিনিটে এমবাপ্পেকে দিয়ে গোল করালেও ৮৮ মিনিটে দেখতে হয় দ্বিতীয় হলুদ কার্ড। সেটাও ডাইভ দেওয়ার শাস্তি। ৮৬ মিনিটে আলাভেসের বক্সে বেলিংহাম পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু ভিএআরের হস্তক্ষেপে মাঠের পাশে স্ক্রিনে ঘটনাটা ভালোভাবে দেখার পর রেফারিকে সিদ্ধান্ত পাল্টাতে হয়। আলাভেস ডিফেন্ডার বেলিংহামকে অবৈধভাবে বাধা দেননি, বরং ইংলিশ মিডফিল্ডারই ডাইভ দেন।
রিয়ালের ঘরে আলাভেসের ‘দুই’ মাত্রার ভূমিকম্পে লাল কার্ড বেলিংহামের
দ্বিতীয় হলুদ কার্ড মানে লাল কার্ড দেখে বেলিংহাম ফেরার তিন মিনিট আগে পোস্টে বল মারেন রিয়ালের ‘সুপার সাব’ কার্লোস এস্পি। তখনই অনেকে যা বোঝার বুঝে নেন। গত সপ্তাহান্তেও বদলি নেমে গোল করে রিয়ালকে জেতানো এস্পির দূর্ভাগ্য মানে তো রিয়ালেরও দূর্ভাগ্য!
ডাইভ দিয়ে লাল কার্ড দেখেন বেলিংহামকিছুটা তেমনই। ৭৪.৫ শতাংশ বল দখলে নিয়ে ২৪ শটের সাতটি পোস্টে রেখেও গোল না পাওয়াটা খানিকটা দূর্ভাগ্যই। তেমনি মাত্র দুটি শটে আলাভেসের দুই গোল পেয়ে যাওয়াও কিছুটা সৌভাগ্যের পরশ। তবে রিয়ালের রক্ষণও আটসাঁট ছিল না। ফাঁক গলে মনে রাখার মতো এক জয়ই তুলে নিল আলাভেস। রিয়ালের বিপক্ষে লিগে সর্বশেষ নয় ম্যাচে হারের পর তাঁদের এই প্রথম জয়টি ক্লাবের ১০৫ বছরের ইতিহাসে বার্নাব্যুতে পাওয়া দ্বিতীয় জয়ও।
২২ মিনিটে রিয়াল ডিফেন্ডার ডিন হাউসেনের বাজে পাস ধরে গোল করেন আলাভেস ফরোয়ার্ড টনি মার্তিনেজ। গোলকিপার থিবো কোর্তোয়াকে ব্যাক পাস দেওয়ার ভুল করেন হাউসেন। রিয়াল এরপর ম্যাচে ফেরার সুযোগ পেয়েছে। কিন্তু এমবাপ্পেরা গোলের সুযোগ নষ্ট করেন।
বছরের শেষ ম্যাচটা খেললেন মেসি, কেমন গেল তাঁর ২০২৬বিরতির পর খেলা শুরুর তিন মিনিটের মাথায় অফসাইডের কারণে আলাভেসের আবদে রেবাচের গোল বাতিল হয়। বাজে ডিফেন্ডিংয়ের খেসারত হিসেবে রিয়াল ২-০ গোলে পিছিয়ে পড়ে ৬১ মিনিটে। অফসাইড ফাঁদ কেটে গোল করেন আলাভেস রাইট ব্যাক অ্যাঞ্জেল পেরেজ।
রিয়ালকে এরপর পাল্টা জবাব দিতেই হতো। এমবাপ্পের কল্যাণে সেটা পেয়ে যায় দ্বিতীয় গোল হজমের ৮ মিনিট পরই। বেলিংহামের পাস থেকে দুর্দান্ত ফিনিশে গোল করেন এমবাপ্পে। লিগে তাঁর ১৪তম গোল।
গোল পেলেও দলকে জেতাতে পারেননি এমবাপ্পেজোসে মরিনিওর দল এরপর সমতাসূচক গোলটি আর পায়নি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ জয়ের পর এটা তাঁদের প্রথম হার। চলতি মৌসুমে ঘরের মাঠ বার্নাব্যুতে প্রথম হারও।
লিগে বার্নাব্যুতে বেলিংহাম প্রথম লাল কার্ড দেখার পর মরিনিও প্রতিক্রিয়া দেখে বোঝা গেছে, ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনটা চমকপ্রদ হতে চলেছে। পয়েন্ট টেবিলে তাকিয়ে রিয়াল অবশ্য হতাশ হবে। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তিনে মরিনিওর দল। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ। এলচের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে ডিয়েগো সিমিওনের দল। ১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
পিএসজির টানা নবম জয়
ফ্রেঞ্চ লিগ আঁতে লঁরাকে ২-০ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। লিগে টানা নবম জয় তুলে নেওয়ার পথে পিএসজির হয়ে গোল করেন সেনি মেয়িলু ও উসমান দেম্বেলে। ১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে লুইস এনরিকের দল। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে প্যারিস এফসি।

Source - www.prothomalo.com ↗