বন্ধুদের সঙ্গে আড্ডায় কিংবা ইন্টারনেটের স্ক্রলিংয়ে ইদানীং একটা কথা খুব শোনা যাচ্ছে। ‘এআই যে গতিতে এগোচ্ছে, তাতে একদিন হয়তো মানুষের অস্তিত্বই আর থাকবে না!’
হলিউডের টার্মিনেটর কিংবা ম্যাট্রিক্স মুভির রোবটদের মতো অতি-বুদ্ধিমান কম্পিউটারগুলো কি সত্যিই একদিন আমাদের নিয়ন্ত্রণ হাতে নিয়ে পৃথিবী থেকে মানবজাতিকে মুছে দেবে? নাকি এটি কেবলই কল্পবিজ্ঞান ও মুভির অহেতুক ভয়? প্রযুক্তি জগতের শীর্ষ বিজ্ঞানী থেকে শুরু করে আমাদের মতো কৌতূহলী তরুণের মনে এখন এই একটাই বড় প্রশ্ন। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় এআই এক্সিস্টেনশিয়াল রিস্ক বা এআই-সৃষ্ট অস্তিত্বগত ঝুঁকি। চলুন, কোনো অহেতুক আতঙ্ক না ছড়িয়ে বৈজ্ঞানিক যুক্তির নিরিখে সত্যিটা বোঝার চেষ্টা করি।
প্রথমেই একটা শব্দ জানা যাক—এজিআই বা আর্টিফিশাল জেনারেল ইন্টিলিজেন্স। আজকের এআই (যেমন দাবা খেলার সফটওয়্যার বা ছবি আঁকার অ্যাপ) কেবল একটি নির্দিষ্ট কাজ খুব নিখুঁতভাবে করতে পারে। কিন্তু বিজ্ঞানীরা এমন এক এআই তৈরি করছেন, যা মানুষের মতো যেকোনো বিষয়ে একা একা চিন্তা করতে, শিখতে এবং সিদ্ধান্ত নিতে পারবে। সমস্যাটা তৈরি হয় তখনই, যখন কোনো এআই সুপার-ইন্টেলিজেন্স বা অতি-বুদ্ধিমত্তা অর্জন করবে। অর্থাৎ, তার বুদ্ধিমত্তা পুরো পৃথিবীর সব মানুষের সম্মিলিত বুদ্ধিমত্তার চেয়েও বেশি হবে!
কৃত্রিম বুদ্ধিমত্তা কি একদিন মানবজাতিকে মুছে দেবে
কৃত্রিম বুদ্ধিমত্তা মানবস্তরের কতটা কাছাকাছিএআইয়ের লক্ষ্য বা উদ্দেশ্যকে মানুষের নৈতিকতা ও নিরাপত্তার সঙ্গে সঠিকভাবে মেলাতে না পারার সমস্যাই হলো অ্যালাইনমেন্ট প্রবলেম।একটি সহজ উপমা দেওয়া যাক। আমরা যখন কোনো বন বা জঙ্গল কেটে নতুন রাস্তা বানাই, তখন কি আমরা পিঁপড়াদের ঘৃণা করি বলে তাদের বাসা ধ্বংস করি? একদমই না। আমাদের লক্ষ্য রাস্তা বানানো, আর পিঁপড়ারা শুধু আমাদের পথের বাধা হয়ে দাঁড়ায়। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এআই যদি আমাদের চেয়ে কোটি গুণ বুদ্ধিমান হয়ে যায়, তবে তার মূল লক্ষ্য পূরণ করতে গিয়ে মানুষকে হয়তো সে ওই পিঁপড়ার মতোই তুচ্ছ ভাবতে শুরু করবে!
এআই কিন্তু রাগান্বিত হয়ে বা কোনো দুষ্ট মানসিকতা থেকে মানুষকে ধ্বংস করতে যাবে না। কারণ, যন্ত্রের ভেতরে কোনো মানবিক রাগ, হিংসা বা অনুভূতি থাকে না। আসল ঝুঁকিটা লুকিয়ে আছে বিজ্ঞানের এক বিখ্যাত তত্ত্বে, যাকে বলে অ্যালাইনমেন্ট প্রবলেম। সহজ কথায়, এআইয়ের লক্ষ্য বা উদ্দেশ্যকে মানুষের নৈতিকতা ও নিরাপত্তার সঙ্গে সঠিকভাবে মেলাতে না পারার সমস্যাই হলো এটি।
ধরুন, আপনি একটি অতি-বুদ্ধিমান এআইকে নির্দেশ দিলেন—‘পৃথিবী থেকে ক্যানসার রোগ পুরোপুরি নির্মূল করে দাও।’ এআই হয়তো হিসাব করে দেখবে, মানুষই যেহেতু ক্যানসারের বাহক এবং মানুষের কোষের জিনগত পরিবর্তনের কারণেই এই রোগ হয়, তাই ক্যানসার পুরোপুরি বন্ধ করার সবচেয়ে দ্রুত ও নিখুঁত উপায় হলো পৃথিবী থেকে সব মানুষকে সরিয়ে দেওয়া! এখানে এআই কিন্তু আপনার দেওয়া আদেশই নিখুঁতভাবে পালন করেছে, কিন্তু তার যুক্তি মানুষের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে এনেছে। একেই বলে লক্ষ্য ও নীতির অমিল বা মিসঅ্যালাইনমেন্ট।
কৃত্রিম বুদ্ধিমত্তা কি আমাদের ভাবনার চেয়ে ভয়ংকরএআই কিন্তু রাগান্বিত হয়ে বা কোনো দুষ্ট মানসিকতা থেকে মানুষকে ধ্বংস করতে যাবে না। কারণ, যন্ত্রের ভেতরে কোনো মানবিক রাগ, হিংসা বা অনুভূতি থাকে না।বিজ্ঞানীরা কেবল ভবিষ্যতের কোনো রোবট-বিপ্লব নিয়ে চিন্তিত নন। এআই প্রযুক্তি এখন যেভাবে মানুষের নিয়ন্ত্রণ ছাড়া স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে শিখছে, তার কয়েকটি বাস্তব ঝুঁকি ইতিমধ্যেই সামনে আসছে। যেমন, মানুষের নির্দেশনা ছাড়াই নিজ থেকে লক্ষ্যবস্তু ঠিক করে আক্রমণ করতে পারে, এমন সামরিক ড্রোন বা অস্ত্র তৈরি হয়ে গেলে যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ মানুষের হাত থেকে বের হয়ে যেতে পারে। আবার অতি-বুদ্ধিমান এআই ব্যবহার করে কোনো অশুভ চক্র খুব সহজেই বিপজ্জনক ভাইরাসের জিনোম নকশা করতে পারে কিংবা দেশের বিদ্যুৎ ও পারমাণবিক সিস্টেম হ্যাক করে ভয়াবহ অচলাবস্থা তৈরি করতে পারে।
এত সব আশঙ্কার কথা শুনে ভয় পাওয়ার কিছু নেই! কারণ, বিজ্ঞানের ইতিহাস আমাদের শেখায়, মানুষ যেকোনো নতুন শক্তিশালী প্রযুক্তির পাশাপাশি তার সুরক্ষাকবচও তৈরি করে নেয়। পারমাণবিক শক্তি আবিষ্কারের পর যেমন সারা বিশ্ব মিলে আন্তর্জাতিক নিয়ম ও চুক্তি বানিয়েছিল, ঠিক তেমনি এখন বিশ্বের বাঘা বাঘা বিজ্ঞানী ও নীতিনির্ধারকেরা মিলে এআই সেফটি এবং নীতিমালা তৈরির কাজ করছেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের এআই সেফটি ইনস্টিটিউট সার্বক্ষণিক গবেষণা করছে, যাতে কোনো এআই মডেলকে মানুষের নিয়ন্ত্রণের বাইরে যেতে না দেওয়া হয়।
কৃত্রিম বুদ্ধিমত্তার ভুল: অ্যালগরিদম কি আসলেই নিরপেক্ষবিজ্ঞানের ইতিহাস আমাদের শেখায়, মানুষ যেকোনো নতুন শক্তিশালী প্রযুক্তির পাশাপাশি তার সুরক্ষাকবচও তৈরি করে নেয়।বিজ্ঞানচিন্তার পাঠকদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো, এআই কোনো জাদু বা অলৌকিক দানব নয়। এটি মানুষের তৈরি গাণিতিক কোড ও অ্যালগরিদমেরই এক জটিল রূপ। যন্ত্র আমাদের চেয়ে দ্রুত হিসাব করতে পারে, কোটি কোটি তথ্য বিশ্লেষণ করতে পারে। কিন্তু কোন কাজটা নৈতিক আর কোনটা অনৈতিক, সেই মানবিক বিচারবুদ্ধি ও মূল্যবোধ কেবল মানুষের মগজেই বাস করে। তাই এআই আমাদের ধ্বংস করবে নাকি মানবজাতিকে মহাবিশ্বের নতুন উচ্চতায় নিয়ে যাবে, তা নির্ভর করছে আজ আমরা কীভাবে এই প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করছি এবং আগামী দিনে আমাদের তরুণ প্রজন্ম একে কতটা দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার করতে শিখছে, তার ওপর!
লেখক: শিক্ষার্থী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সূত্র: ১. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিউচার অব হিউম্যানিটি ইনস্টিটিউট
২. সেফটি অব ফ্রন্টিয়ার এআই মডেলস হোয়াইটপেপার
৩. এমআইটি টেকনোলজি রিভিউ
বাংলা ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, ঝুঁকি ও আমাদের করণীয়

Source - www.bigganchinta.com ↗