সিলেটে এমপি মালেকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের পর সাবেক এমপির বাড়িতে আগুন

সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেকের বাসভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানে একই আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা হাবিবুর রহমান হাবিবের গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের ধরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
Source - www.risingbd.com ↗