সোমালি জলদস্যুদের হাতে আমিরাতের জাহাজ ছিনতাই

এডেন উপসাগরের ইয়েমেন উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। ইয়েমেনের বালহাফ থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে পানামার পতাকাবাহী ‘এমভি মার্সা ভির্গো’ নামের জাহাজটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় ছয়জন সশস্ত্র সোমালি দস্যু।
Source - www.risingbd.com ↗