সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কর্মসংস্থানের অভাব এবং চরম অর্থনৈতিক অসন্তোষকে কেন্দ্র করে ইউরোপের বলকান অঞ্চলের দেশ আলবেনিয়ায় বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে হাজারো মানুষ রাজপথে নেমে এলে রাজধানী তিরানা উত্তাল হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।