Bangladesh · 2026-11-29 08:00:00

নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসের

নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসের
নিউজিল্যান্ডে পড়াশোনা শেষ করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ছয় মাসের নতুন কর্মভিসা চালু করেছে দেশটির সরকার। ‘শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা’ নামের এ ভিসার আওতায় যোগ্য শিক্ষার্থীরা পড়াশোনা শেষে দেশটিতে আরও ছয় মাস অবস্থান করে কাজ করতে পারবেন।
কারা আবেদন করতে পারবেন
বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে তাঁদের নিউজিল্যান্ডের যোগ্যতা কাঠামো (এনজেডকিউসিএফ) অনুযায়ী লেভেল ৫ থেকে ৭–এর মধ্যে কোনো যোগ্যতা অর্জন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ-৮: বিশ্ববিদ্যালয় না বিষয়, কোনটিকে গুরুত্ব দিতে হবেআবেদনকারীদের নিউজিল্যান্ডে অন্তত ২৪ সপ্তাহ পূর্ণকালীন পড়াশোনা করতে হবে। তবে ইংরেজি ভাষা শিক্ষা, ফাউন্ডেশন ও ব্রিজিং কোর্স এবং মাইক্রো–ক্রেডেনশিয়াল এ ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। যাঁরা পোস্ট–স্টাডি ওয়ার্ক ভিসার জন্য যোগ্য, তাঁরা নতুন এ ভিসার জন্য আবেদন করতে পারবেন না।
শিক্ষার্থীদের সম্পন্ন করা কোর্সের জন্য ইস্যু করা স্টুডেন্ট ভিসার মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে আবেদন করতে হবে। পাশাপাশি আবেদনের আগের তিন মাসের মধ্যে ওই যোগ্যতার জন্য স্টুডেন্ট ভিসা থাকতে হবে।
আবেদনকারীর নিজের থাকা–খাওয়ার খরচ বহনের জন্য ব্যাংক বা অন্য গ্রহণযোগ্য মাধ্যমে অন্তত পাঁচ হাজার নিউজিল্যান্ড ডলার থাকতে হবে। এ ছাড়া দেশটির স্বাস্থ্য ও চরিত্রসংক্রান্ত শর্ত পূরণ করতে হবে।
যেসব সুযোগ–সুবিধা রয়েছে
নতুন এ ভিসার আওতায় যেকোনো নিয়োগকর্তার অধীনে, যেকোনো পেশায় এবং নিউজিল্যান্ডের যেকোনো স্থানে কাজ করা যাবে। তবে এ ভিসাধারীরা নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠা বা পরিচালনা করতে পারবেন না। বাণিজ্যিক যৌনসেবার কাজও করা যাবে না।
ভিসাটি কেবল একবার দেওয়া হবে। এর মেয়াদ বাড়ানোর সুযোগ নেই।
এমবিবিএস–ডেন্টালে ভর্তিতে আবেদন শুরু, যেভাবে আবেদন করবেন আবেদন যেভাবে
নিউজিল্যান্ডের অভিবাসন বিভাগের অনলাইন প্ল্যাটফর্ম ‘এনহ্যান্সড ইমিগ্রেশন অনলাইন সিস্টেম’(এডিইপিটি) ব্যবহার করে আবেদন করতে হবে।
আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা অর্জনের প্রমাণ হিসেবে সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের দেওয়া প্রত্যয়নপত্র জমা দিতে হবে। এ ছাড়া পাসপোর্টের তথ্য, গ্রহণযোগ্য ছবি ও আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হবে।
এ ভিসার আবেদন ফি শুরু হয়েছে ১ হাজার ৬৭০ নিউজিল্যান্ড ডলার (প্রায় ১ লাখ ১৪ হাজার ৮৭২ টাকা) থেকে। আবেদনকারীর অবস্থান ও ব্যক্তিগত পরিস্থিতির ওপর ভিত্তি করে চূড়ান্ত ফি নির্ধারিত হবে।

Source - www.prothomalo.com ↗