বার্নাব্যুতে আলাভেসের কাছে রিয়াল মাদ্রিদের আকস্মিক হার

স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। অপেক্ষাকৃত দুর্বল আলাভেসের কাছে ২-১ গোলে হেরে গেছে তারা। ক্লাবের ১০৫ বছরের ইতিহাসে বার্নাব্যুতে আলাভেসের এটি মাত্র দ্বিতীয় জয়। ম্যাচের শেষ দিকে পেনাল্টির জন্য ডাইভ দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়েন রিয়ালের প্রধান তারকা জুড বেলিংহাম।
Source - www.risingbd.com ↗