পৌর যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁস ও নানা বিতর্কের মুখে অবশেষে রাতের আঁধারেই ফেনীর দাগনভূঞা থানা ছাড়তে হয়েছে প্রত্যাহার হওয়া ওসি ফয়জুল আজিম নোমানকে। প্রত্যাহারের চার দিন পর শনিবার (২৮ নভেম্বর) ভোরে তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। এর আগে শুক্রবার রাত পর্যন্ত তিনি থানা হস্তান্তর না করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল।