শুভ সকাল। আজ ২৯ নভেম্বর, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
কারাগারে যুব মহিলা লীগ নেত্রী, প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, লাশ দেখাতে নেওয়া হলো কাশিমপুরে
ছেলের সঙ্গে মা শারমিন সুলতানাকার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাবন্দী শারমিন সুলতানা শর্মীর ছেলে মারা গেছে। সে প্রতিবন্ধী ছিল। মাকে শেষবারের মতো মুখ দেখানোর জন্য সন্তানের লাশ শনিবার দুপুর ১২টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে নেওয়া হয়। সেখানেই মা শেষবারের মতো ছেলের মুখ দেখেন। বিস্তারিত পড়ুন...
গঙ্গাচুক্তি না হলে ভারতেরই কেন ক্ষতি বেশি
গঙ্গা নদীআগামী ১২ ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হবে। হাতে মাত্র তিন (এখন দুই সপ্তাহ) সপ্তাহের মতো সময় থাকলেও চুক্তিটি নবায়নের জন্য আনুষ্ঠানিক আলোচনা এখনো শুরু হয়নি। বাংলাদেশ বারবার আলোচনার উদ্যোগ চেয়েছে। সর্বশেষ ১৭ নভেম্বর দেশটির পানিসম্পদমন্ত্রী একটি চিঠি পাঠিয়েছেন। বিস্তারিত পড়ুন...
সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

ক্ষমতায় থাকতে নেতানিয়াহুর নতুন ফন্দি: আইজেনকটের সঙ্গে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগি করতে চান
ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। জেরুজালেমে দেশটির পার্লামেন্ট নেসেটে বক্তব্য দিতে আসছেন। ২৩ নভেম্বর ২০২৬ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী নেতা গাদি আইজেনকটের সঙ্গে নতুন সরকারে পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের একটি চুক্তির প্রস্তাব দিতে যাচ্ছেন। এ নিয়ে তিনি প্রস্তুতিও নিচ্ছেন। প্রস্তাব অনুযায়ী, জাতীয় ঐক্যের সরকার গঠিত হলে প্রথমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন আইজেনকট। পরে দায়িত্ব নেবেন নেতানিয়াহু। বিস্তারিত পড়ুন...
সূর্যবংশী আগুন, একেবারে আগুন: পাকিস্তানের সাবেক ওপেনার
ভারত ওপেনার বৈভব সূর্যবংশীদোহায় ২৪ নভেম্বর এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫৩ বলে ২০৪ রান করেছেন ভারতের ‘এ’ দলের ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। তাঁর ইনিংসে ছিল ২৮টি ছক্কা ও ৭টি চার। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে ১৪.২ ওভারেই ২৫০ রানের লক্ষ্য পেরিয়ে যায় ভারত ‘এ’। ৭ উইকেটের জয় পায় দলটি। সূর্যবংশীর এই ইনিংসে মুগ্ধ পাকিস্তানের সাবেক ওপেনার আহমেদ শেহজাদ। বিস্তারিত পড়ুন...
কাবিলার মায়ের মৃত্যুতে কাঁদলেন দর্শক, সেই অভিনেত্রীও বাস্তবে প্রয়াত
হাসি-ঠাট্টা আর বন্ধুত্বের গল্পে দর্শকদের দীর্ঘদিন মাতিয়ে রেখেছিল কাজল আরেফিন অমির ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। তবে পঞ্চম সিজনের শেষ পর্বে এসে দর্শকদের হাসির বদলে চোখে পানি এনে দিল কাবিলার মায়ের মৃত্যুর দৃশ্য। এত দিন যে কাবিলাকে নিয়ে হাসাহাসি করেছেন দর্শকেরা, সেই কাবিলার জীবনের এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না অনেকে। বিস্তারিত পড়ুন...

Source - www.prothomalo.com ↗