Bangladesh · 2026-11-29 09:11:25

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ
বাড়ি গোপালগঞ্জে, ভোটারও সেখানকার, তবে সেখানে থাকেন না, এমন কারও কারও মুঠোফোনে আর্থিক সেবা (এমএফএস), অর্থাৎ বিকাশ, নগদ, রকেট ইত্যাদি বন্ধ হয়ে গেছে।
গ্রাহকেরা জানিয়েছেন, তাঁদের মুঠোফোনে সেবা বন্ধ বা বিঘ্নিত হওয়ার বার্তা পাঠিয়েছে সেবাদানকারী প্রতিষ্ঠান। সেবা বন্ধ থাকায় তাঁরা বিপাকে পড়েছেন।
ভুক্তভোগীদের মধ্যে একজন নারী ঢাকায় একটি সুপরিচিত বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি প্রথম আলোকে বলেন, তিনি দুটি কোম্পানির সেবা ব্যবহার করেন। একটি থেকে তাঁকে এই বলে বার্তা দেওয়া হয়েছে যে ‘এমএফএস বিধিমালা অনুযায়ী আপনার অঞ্চলে সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে। এ অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত’।
ওই নারী প্রথম আলোকে বলেন, তিনি বাড়িতে মায়ের কাছে মাঝেমধ্যে টাকা পাঠান। মায়ের মুঠোফোনে টাকাও রিচার্জ করে দেন তিনি। সেটা পারছেন না। তাঁর হিসাবে হাজার পাঁচেক টাকা রয়েছে। সেটাও তিনি ব্যবহার করতে পারছেন না।
১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা গোপালগঞ্জে বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। কয়েক দিনে পুড়িয়ে দেওয়া হয় টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা। সড়ক অবরোধ করে গোপালগঞ্জের সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেওয়া হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে বলপ্রয়োগ করেনি।
গোপালগঞ্জে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উসকানি ও অর্থায়ন করা হচ্ছে বলে উল্লেখ করছে পুলিশ। সূত্র বলছে, এমন পরিপ্রেক্ষিতে গত বুধবার সেখানে এমএফএস সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়।
টুঙ্গিপাড়া থানার ভেতরে দুটি গাড়িতে আগুন দেওয়া হয়গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যহতের পর বিদ্যুৎ বন্ধের সতর্কতাসরকারের সংশ্লিষ্ট সংস্থা ও সেবাদানকারী প্রতিষ্ঠানের তিনটি সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে যে দুই লাখের মতো নম্বরের আর্থিক সেবা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। জেলার সবার ক্ষেত্রে নম্বরে আর্থিক সেবা বন্ধ হয়নি। কারও কারও ক্ষেত্রে সচল আছে। কারও কারও ক্ষেত্রে একটি প্রতিষ্ঠানের সেবা বন্ধ থাকলেও অন্য একটির খোলা আছে।
স্থায়ী ঠিকানা গোপালগঞ্জে এমন ২২ জনের সঙ্গে গতকাল শুক্রবার ও আজ শনিবার কথা বলেছে প্রথম আলো। এর মধ্যে ১৩ জন বলছেন, তাঁদের মুঠোফোনে আর্থিক সেবা বন্ধ আছে।
১৩ জনের একজন রাকিবুল ইসলাম। তিনি ঢাকায় থাকেন। প্রথম আলোকে তিনি বলেন, ২৫ নভেম্বর তিনি নিজের বিকাশ ও নগদ অ্যাকাউন্টে প্রবেশ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন। বিষয়টি বুঝতে পেরে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি সতর্কতামূলক পোস্ট দেন। সেখানে তাঁর বিকাশ-নগদ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন এবং তাঁর অ্যাকাউন্ট থেকে কোনো অস্বাভাবিক লেনদেনের বিষয়ে কেউ যোগাযোগ করলে তাতে সাড়া না দেওয়ার অনুরোধ জানান।
ওই পোস্টের কমেন্টে আরও কয়েকজন ব্যবহারকারী একই ধরনের সমস্যায় পড়ার কথা জানান। গ্রাহকের ভাষ্য অনুযায়ী, ২৬ নভেম্বরও এ-সংক্রান্ত একটি বার্তা পেয়েছেন।
টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও যানবাহনে আগুনের মামলা, আসামি ৫ হাজারের বেশিসম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়রাকিবুল ইসলাম বলেন, পরে তিনি বিভিন্নজনের মন্তব্য ও মুঠোফোনে সেবাদানকারীর বার্তা থেকে বুঝতে পারেন যে গোপালগঞ্জের ঘটনার কারণে সেবাটি বন্ধ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাস শেষে দেশে এমএফএস হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ কোটি ২১ লাখে। এর মধ্যে গ্রামাঞ্চলে হিসাব রয়েছে ১৩ কোটি ২৪ লাখ ও শহরাঞ্চলে ১২ কোটি ৯৭ লাখ। একই ব্যক্তির একাধিক এমএফএস হিসাব থাকতে পারে। এ ছাড়া সেপ্টেম্বর শেষে দেশে এমএফএস এজেন্টের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২১ লাখে।
সেপ্টেম্বর মাসে দেশে এমএফএসের মাধ্যমে মোট ২ লাখ ১৩ হাজার ৫৫৪ কোটি টাকার লেনদেন হয়েছে। সে হিসাবে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৭ হাজার ১১৮ কোটি টাকা।
এখন মুঠোফোনে টাকা লেনদেন, গ্যাস ও বিদ্যুতের বিল পরিশোধ, রিচার্জ, সঞ্চয়, ঋণগ্রহণ ইত্যাদি জনপ্রিয়। মুঠোফোনে এমএফএস হিসাবের টাকা থেকে অনেক মানুষ অনলাইনে কেনাকাটা করেন।
গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দএমএফএস বিধিমালা–২০২২ এর ১১ নম্বর ধারায় বলা আছে, সেবাদানকারীদের মানি লন্ডারিং প্রতিরোধ আইন, সন্ত্রাসবিরোধী আইন ও সংশ্লিষ্ট বিধিমালা মেনে চলতে হবে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিআইএফইউ) থেকে জারি করা নির্দেশনা ও নির্দেশিকাও মানতে হবে তাদের।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকার গোপালগঞ্জে বেশির ভাগ গ্রাহকের এমএফএস সেবা বন্ধের সিদ্ধান্তটি আইনগতভাবেই নিয়েছে। তবে নিরীহ মানুষের কারও কারও সেবা বন্ধ করা নিয়ে প্রশ্ন উঠছে।
দেশের শীর্ষস্থানীয় একটি এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, গোপালগঞ্জে সেবা বন্ধের কারণে তাঁরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তবে সরকারের সিদ্ধান্ত তাঁরা মানছেন। তিনি আরও বলেন, গোপালগঞ্জে বাড়ি, কিন্তু সেখানে থাকেন না, এমন কারও কারও মুঠোফোনে আর্থিক সেবাসুবিধা বন্ধের অভিযোগ তাঁরাও পেয়েছেন।
গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন, হাতিয়ে নেওয়া হয় টাকাপয়সা

Source - www.prothomalo.com ↗