বন্ধুসভা মানে একটু আবেগ, একটু ভালোবাসা, আর একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার জায়গা। এই বিশ্বাসকে ধারণ করেই বন্ধুসভার বন্ধুরা কাজ করে যাচ্ছি। এ বছর বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘এসো মিলি জলধারায় ২.০’ নৌভ্রমণটি আমার কাছে ছিল স্বপ্নের মতো।
যেদিন আয়োজনটির কথা শুনেছি, সেদিন থেকেই মনের মধ্যে আনন্দের জোয়ার বইতে শুরু করে। একেকটি দিন গুনতে শুরু করলাম, কখন রেজিস্ট্রেশন শুরু হবে!
তবে মনের মধ্যে একটু ভয়ও কাজ করছিল। আসনসংখ্যা তো মাত্র এক হাজার! যদি রেজিস্ট্রেশন করতে না পারি? যদি এই আয়োজনে অংশ নিতে না পারি? সেই চিন্তা থেকেই প্রতিদিন ৮-১০ বার করে বন্ধুসভার গ্রুপের মেসেজ চেক করতাম। পাশাপাশি বন্ধুসভার ফেসবুক পেজেও নজর রাখতাম, রেজিস্ট্রেশন শুরু হয়েছে কি না তা জানার জন্য।
এক দিনে ফুরাল না আনন্দ, আরেকটু বেশি সময় চাই জলধারায়

অবশেষে সেই কাঙ্ক্ষিত সময় এল। সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পেরে কিছুটা স্বস্তি ফিরে পেলাম। মনে হলো, যাক, আমিও তাহলে এই স্বপ্নের আয়োজনে অংশ নিতে যাচ্ছি।
আনন্দের এক অন্য রকম আবহ তৈরি হয়েছিলতবে মনটা একটু খারাপও ছিল। নালিতাবাড়ী বন্ধুসভার গ্রুপে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সব ধরনের আপডেট দিয়ে আসছিলাম। কিন্তু আমাদের বন্ধুদের ব্যক্তিগত ব্যস্ততা ও পারিবারিক সমস্যার কারণে শেষ পর্যন্ত মাত্র চারজন বন্ধুকে রেজিস্ট্রেশন করাতে পেরেছিলাম।
কিছুটা কষ্ট নিয়েই প্রস্তুতি শুরু করলাম। অবশেষে বুধবার রাতেই বাসের চারটি টিকিট নিশ্চিত করলাম। বৃহস্পতিবার রাত ১২টায় আমাদের যাত্রা শুরু হলো। গন্তব্য ঢাকার গুলিস্তান জিরো পয়েন্ট। গুলিস্তানে পৌঁছে বাস থেকে নেমে সিএনজিযোগে সদরঘাটের ভিআইপি গেটে উপস্থিত হলাম ভোর ৪টা ৫০ মিনিটে। সেখানে পৌঁছে দেখি গেটে তালা দেওয়া। কিছুটা চিন্তিত হয়ে জাতীয় পরিচালনা পর্ষদের সাংগঠনিক সম্পাদক তৌহিদ ইমাম ভাইকে ফোন দিলাম। বিষয়টি জানানোর পর তিনি একটু অপেক্ষা করতে বললেন। ফজরের নামাজের পর গেট খুলে দেওয়া হবে বলে জানালেন।
এ সময় দেখি, পাশের একটি গেট খোলা রয়েছে। সেখানে গিয়ে জানালাম, আমরা প্রথম আলো বন্ধুসভার অনুষ্ঠানে এসেছি। আমাদের জন্য ভিআইপি গেট বুকিং করা আছে। নামাজের পর গেট খুলে দেওয়া হবে। এ কথা শুনে সেখানকার একজন বললেন, এই গেট দিয়ে ভেতরে চলে যান।
ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল বিশাল একটি লঞ্চ। খুব সুন্দর করে সাজানো হয়েছে লঞ্চের সামনের অংশ। সেখানে লেখা বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, ‘এসো মিলি জলধারায় ২.০’।
নালিতাবাড়ী বন্ধুসভা থেকে আমরা চারজননিজেকে আর সামলে রাখতে পারলাম না। লঞ্চের সামনে দাঁড়িয়ে ছবি তুললাম। সবার আগে ফেসবুকে পোস্ট দিলাম এবং বন্ধুসভার গ্রুপে মেসেজ পাঠালাম ‘এসে পড়েছি বন্ধুরা।’ এরপর সঙ্গে থাকা বন্ধুদের নিয়ে ছবি তুললাম। পরে লঞ্চে উঠে ফ্রেশ হয়ে নিলাম।
এরপর ঘাটের আশপাশে ঘোরাঘুরি করতে লাগলাম। পরিবেশটা বেশ ভালো লাগছিল। একই সঙ্গে পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানিয়ে দিলাম, নিরাপদে পৌঁছেছি।
ধীরে ধীরে অন্য বন্ধুদের সঙ্গেও দেখা হতে লাগল। পরিচয়, গল্প আর আড্ডায় সময়টা বেশ ভালোই কাটছিল। রেজিস্ট্রেশন সম্পন্ন করে রুমের চাবি ও উপহারসামগ্রী বুঝে নিলাম। রুমে গিয়ে সবকিছু গুছিয়ে নিচে নেমে এলাম। এরপর সবার সঙ্গে প্রতিযোগিতামূলক আয়োজন উপভোগ করার জন্য সামনের সারিতে গিয়ে বসলাম।
শুরু হলো অনুষ্ঠান। লঞ্চও চলতে শুরু করল গন্তব্যের উদ্দেশে। সকালের নাশতা শেষে শুরু হলো মূল আয়োজন। একের পর এক অনুষ্ঠান চলতে থাকল। দুপুরের খাবার শেষে রুমে ফিরে বসতেই বেশ ক্লান্ত লাগছিল।
মনের মধ্যে তখন নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে। মনে হচ্ছিল, খুব একটা ভালো লাগছে না! যেন একটি রুমের মধ্যে বন্দী হয়ে আছি। আশপাশের কয়েকজন বন্ধুও একই ধরনের মন্তব্য করছিলেন।
মনে মনে ভাবছিলাম, চাঁদপুরের মোহনায় যাব, সেখানে লঞ্চ ঘাটে ভিড়বে, ফটোসেশন হবে! অথচ কিছুই যেন হচ্ছে না। সবকিছু কেমন অগোছালো লাগছিল।
হঠাৎ মনে পড়ল গাজীপুর স্কাউট মাঠের সেই সুন্দর আয়োজনের কথা। এরই মধ্যে শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান।
অসাধারণ একটি দিন ছিলএক লঞ্চে ১১৫০ প্রাণ, একটাই পরিচয়নিচে নামতেই যেন ক্লান্ত মনটা মুহূর্তেই চাঙা হয়ে উঠল। নাচ, গান আর আনন্দে নিমেষেই বদলে গেল চারপাশের পরিবেশ। সত্যিই, আনন্দের এক অন্য রকম আবহ তৈরি হয়েছিল।
এবার আসি আসল ঘটনায়! দুটি লটারির টিকিট কিনলাম। মনটা তখন ধুকপুক করছিল, কখন জানি আমার নামটি ঘোষণা করা হবে! কখন পুরস্কার নিতে সবার সামনে যাব! কিন্তু আফসোস, শেষ পর্যন্ত আমার নাম আর উঠল না। আমিও কোনো পুরস্কার পেলাম না।
কেক কাটার মধ্য দিয়ে শেষ হওয়ার কথা ছিল দিনের আয়োজন। কিন্তু কেক কাটার পরপরই শুরু হলো জমজমাট নাচ আর আনন্দ উল্লাস। সবাই মেতে উঠলেন আনন্দে।
এরই মধ্যে লঞ্চ ঘাটে এসে পৌঁছাল। এবার নামার পালা। একে একে সবাই বিদায় নিচ্ছিলেন। আমিও কিছুটা মন খারাপ নিয়ে বিদায় জানিয়ে ফিরে এলাম।
সব মিলিয়ে অসাধারণ একটি দিন ছিল। ব্যক্তিগতভাবে মনে হয়েছে, আয়োজনটি যদি আরও কিছুটা বিস্তৃত হতো এবং রাতযাপনের সুযোগ থাকত, তাহলে হয়তো অভিজ্ঞতাটি আরও বেশি আনন্দময় ও স্মরণীয় হয়ে উঠত।
আয়োজকদের কাছে বিনীত অনুরোধ, ভবিষ্যতে এ ধরনের আয়োজন যেন শুধু দিনব্যাপী না রেখে আরও কিছুটা সময় নিয়ে করা হয়। তাহলে বন্ধুরা একে অপরের সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগ পাবেন, তৈরি হবে আরও অনেক সুন্দর স্মৃতি।
পরিশেষে এত সুন্দর একটি আয়োজনের জন্য প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদসহ সংশ্লিষ্ট সব আয়োজকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সাধারণ সম্পাদক, নালিতাবাড়ী বন্ধুসভা

Source - www.bondhushava.com ↗