Bangladesh · 2026-11-29 10:50:30

হোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যান

হোক কলরব, বউগুলো সব লাল না হয় নীল হলো ক্যান
বউ মানেই তো লাল। বড়জোর আইভরি, মেরুন বা হট পিংক হতে পারে। তাই বলে নীল বউ! দেশের ব্রাইডাল ফ্যাশন ট্রেন্ড কিন্তু তা-ই বলছে। এখনকার বউয়েরা অনেক বেশি নিরীক্ষাপ্রেমী। নিজের বিশেষ দিনে সবার চেয়ে আলাদা লুকেই নজর কাড়তে চান ফ্যাশনিস্তারা। আর তাঁদের সেই পালস ধরতে পেরেই দেশের ব্রাইডাল ফ্যাশন নিয়ে কাজ করা ডিজাইনার ও ব্র্যান্ডগুলো এবার নীল বউ ট্রেন্ড এনেছে। আর তা দেখে অর্ণবের গানের মতো বলতে ইচ্ছা করছে, হোক কলরব, বউগুলো সব লাল না হয়ে নীল হলো ক্যান!
আনিকা কবির শখ পরেছেন ওশিন ব্র্যান্ডের ব্রাইডালওয়্যাররয়েল ব্লু জর্জেটে সোনালি বুটি ও বর্ডারে হালকা কারুকাজসঙ্গে ম্যাচিং ভেইল জমকালো গয়নার সঙ্গে সোনালি ফ্রেমের
ডার্ক সানগ্লাস আলাদা মাত্রা এনেছে এই লুকে বিদ্যা সিনহা মিমের এই পোশাকটিও ওশিন ব্র্যান্ডের। এতে রয়েল ব্লুয়ের সঙ্গে রাখা হয়েছে সি গ্রিন। অনেকটা যেন ময়ূরের কালার প্যালেট জমকালো অ্যান্টিক জরি ও লাল বর্ডারে কুন্দনের কারকাজ করা এই নীল-সবুজ শাড়িতে হাতভর্তি ম্যাচিং মোটা বালা, ওয়েস্ট চেইন আর বেনিতে লাল গোলাপ নজর কাড়ছে কেয়া পায়েলের এই ব্রাইডাল শাড়ি ও ফুলস্লিভ ব্লাউজ আনজারার। সঙ্গে আছে আলাদা ভেইল শাড়ি ও ব্লাউজে রয়েল ব্লুয়ের সঙ্গে টিল রঙের সিল্ক ফেব্রিকে গর্জিয়াস অ্যান্টিক কারুকাজ করা হয়েছে সিঁথিপাঠি, টিকলি-টায়রা, সীতাহার, চোকার আর দুল পরেছেন তিনি। নীল বউয়ের লুকে লাল গোলাপের ব্যবহার আসলেই দারুণ বুদ্ধিদীপ্তট্রেন্ডের বাইরে থাকা স্মোকি আই মেকআপ দারুণ ক্যারি করছেন পায়েল কালার্ড লেন্স ও ফলস আইল্যাশের ম্যাক্সিমালিস্ট লুকে ছবি: ইন্সটাগ্রাম

Source - www.haal.fashion ↗