Bangladesh · 2026-11-29 10:09:55

জাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজ

জাফলংয়ের পাথরে শিলপাটার কারুকাজ
একসময় বাঙালির হেঁশেলে মসলা বাটার অপরিহার্য অনুষঙ্গ ছিল শিলপাটা। ব্লেন্ডার ও গুঁড়া মসলার ব্যবহার বাড়ায় সেই শিলপাটার কদর এখন কমেছে। তবে সিলেটের জাফলংয়ে পাথর কেটে শিলপাটা তৈরির কাজ থেমে নেই। পর্যটকদের কাছে একসময় বেশ জনপ্রিয় ছিল স্থানীয় পাথরের তৈরি এসব শিলপাটা ও হামানদিস্তা। এখনো বাটালি দিয়ে পাথরে নকশা তুলে, ঘষেমেজে সেগুলো তৈরি করেন কারিগরেরা। জাফলংয়ে শিলপাটা তৈরি নিয়ে এই ছবির গল্প।
বিক্রির জন্য দোকানে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন আকারের শিলপাটাবাটালি দিয়ে পাথরের গায়ে নকশা তুলছেন এক কারিগরজাফলংয়ের একটি কারখানায় শিলপাটা তৈরির কাজে ব্যস্ত দুই কারিগরশিলপাটার সঙ্গে মসলা বাটার কাজে ব্যবহৃত পাথরের ‘শিল’ আলাদা স্তূপ করে রাখা হয়েছেবাটালি দিয়ে
শিলপাটার আকার দিচ্ছেন এক কারিগরচাহিদা কমলেও জাফলংয়ে স্থানীয় পাথর কেটে শিলপাটা তৈরির কাজ এখনো চলছেশিলপাটার পাশাপাশি দোকানে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে পাথরের হামানদিস্তাশিলপাটা তৈরির জন্য বড় পাথর কেটে প্রাথমিক আকার দিয়ে রাখা হয়েছেক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে দোকানের সামনে সাজিয়ে রাখা হয়েছে তৈরি শিলপাটাক্রেতাদের পছন্দ অনুযায়ী শিলপাটায় বিভিন্ন নকশা খোদাই করেন কারিগরেরাজাফলংয়ের এসব দোকানে স্থানীয় ও দূরদূরান্তের ক্রেতাদের কাছে পাইকারি ও খুচরা-দুভাবেই শিলপাটা বিক্রি হয়

Source - www.prothomalo.com ↗