তারকাদের প্রেম, ভ্রমণ কিংবা অবকাশযাপন নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে সেই সফরে যদি যুক্ত হয় রাজকীয় বিলাসিতা, তাহলে আলোচনা আরও বাড়ে। এবার তেমনই এক সফরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন মার্কিন সংগীতশিল্পী কেটি পেরি। তাঁর সঙ্গী জাস্টিন ট্রুডো। কানাডার সাবেক এই প্রধানমন্ত্রী ও কেটি পেরির সম্পর্ক নিয়ে এক বছরের বেশি সময় ধরেই আলোচনা চলছে। এবার তাঁদের ইউরোপ সফরের সবচেয়ে আলোচিত অংশ হয়ে উঠেছে ওরিয়েন্ট এক্সপ্রেসের বিশেষ কামরা।
২৭ নভেম্বর প্রকাশিত পিপল ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, প্যারিস থেকে ভেনিস পর্যন্ত ২৪ ঘণ্টার যাত্রায় তাঁরা ছিলেন ট্রেনটির বিশেষ ব্যক্তিগত কামরা ‘ল অবজারভাতোয়ার’–এ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের তথ্য অনুযায়ী, এই কামরায় একমুখী যাত্রার ভাড়া প্রায় ৮০ হাজার পাউন্ড, যা মার্কিন ডলারে প্রায় ১ লাখ ৫ হাজার ডলার।
১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবি

কেটি পেরির ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, ট্রেনের ভেতর তাঁদের সময় কাটানোর নানা মুহূর্ত। কোথাও দুজন একসঙ্গে, কোথাও রাতের খাবারের টেবিলে, আবার কোথাও তাস খেলায় মগ্ন ট্রুডো। একটি ছবিতে ট্রেনের জানালার পাশে থাকা সোনালি রঙের বাথটাবে আরাম করতে দেখা যায় কেটিকে। ছবির ক্যাপশনে নিজের নতুন ছোট চুলের প্রসঙ্গ টেনে লিখেছেন, ‘দ্য ববস ইউরো ডেব্যু’। অর্থাৎ ইউরোপ সফরে তাঁর নতুন বব ছাঁটের অভিষেক।
ট্রেনের একেবারে পেছনের দিকে অবস্থিত ‘ল অবজারভাতোয়ার’ কামরাটি অন্য যাত্রীদের কাছ থেকে অনেকটাই বিচ্ছিন্ন। ফলে পুরো যাত্রায় নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ পেয়েছেন তাঁরা।
ওরিয়েন্ট এক্সপ্রেসের বিশেষ কামরা। ট্রেনের ওয়েবসাইট থেকে এক কামরার ভেতরেই যেন পাঁচ তারকা হোটেল
‘ল অবজারভাতোয়ার’ নামের এই কামরাটি আসলে একটি পুরোনো রেলওয়ে কোচকে নতুন করে সাজিয়ে তৈরি করা হয়েছে। নকশা করেছেন ফরাসি শিল্পী ও আলোকচিত্রী জেআর। ১৯২০-এর দশকের রেলকোচের আদলে তৈরি এই কামরার ভেতরে রয়েছে শোবার ঘর, বসার জায়গা, ব্যক্তিগত খাবার ঘর, গ্রন্থাগার এবং বিশেষভাবে তৈরি বাথরুম।
শুধু তা-ই নয়, রয়েছে স্বচ্ছ আকাশ দেখার জন্য বিশেষ স্কাইলাইট, চলন্ত ট্রেনের মধ্যেও গোসলের উপযোগী বাথটাব এবং গোপন দরজার আড়ালে চায়ের ঘর। যাত্রীদের জন্য সার্বক্ষণিক ব্যক্তিগত পরিচারক থাকেন। খাবারের আয়োজনও করা হয় অতিথিদের পছন্দ অনুযায়ী। ক্যাভিয়ার থেকে শ্যাম্পেন—সবকিছুর ব্যবস্থাই রয়েছে এই বিশেষ কামরায়।
জাস্টিন ট্রুডো ও কেটি পেরিকেটি ও ট্রুডোর পোশাকেও ছিল বিশেষ আয়োজনের ছাপ। রাতের খাবারের সময় কেটিকে দেখা গেছে শ্যাম্পেন রঙের সিল্কের পোশাকে। অন্যদিকে ট্রুডোর পরনে ছিল সাদা টাক্সেডো, সঙ্গে কালো বো-টাই। দুজনকে একসঙ্গে খাবার টেবিলে বসে তাস খেলতেও দেখা গেছে। তাঁদের ইউরোপ সফরের ছবিতে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে একটি সেলফিও রয়েছে। প্যারিসে তাঁদের সঙ্গে দেখা হয়েছিল মাখোঁর। ছবিটি প্রকাশের পর মজা করে কেউ কেউ মন্তব্য করেছেন, প্রেমিক-প্রেমিকার মুহূর্তে যেন তৃতীয় ব্যক্তি হয়ে হাজির হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট!
প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা যেভাবে শুরু
কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল ২০২৫ সালের জুলাইয়ে। সে সময় কানাডার মন্ট্রিয়লে দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। এর আগে কেটির ব্যক্তিগত জীবন ও ট্রুডোর রাজনৈতিক জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন জগতের গল্প। একজন আন্তর্জাতিক সংগীতজগতের পরিচিত মুখ, অন্যজন দীর্ঘদিন কানাডার রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তি।
ট্রুডো ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত কানাডার প্রধানমন্ত্রী ছিলেন। অন্যদিকে কেটি পেরি ‘ফায়ারওয়ার্ক’, ‘রোর’, ‘টিনএজ ড্রিম’–এর মতো গানের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন। তাঁদের সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর থেকেই দুই জগতের এই তারকাকে নিয়ে কৌতূহল তৈরি হয়।
বিচ্ছেদের পর জাস্টিন ট্রুডোর প্রেমে কেটি পেরির নতুন জীবন২০২৫ সালের জুলাইয়ে প্রথম একসঙ্গে দেখা যাওয়ার পর অক্টোবরে তাঁদের প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা আরও জোরালো হয়। ২০২৬ সালের জুনে নিউইয়র্কের ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে একসঙ্গে লালগালিচায় হাজির হয়ে সম্পর্কটিকে আরও প্রকাশ্য রূপ দেন তাঁরা। এরপর বিভিন্ন সময় একসঙ্গে তাঁদের দেখা গেছে। এমনকি ২০২৬ সালের সেপ্টেম্বরে পিপল সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রুডোকে ‘আমার জীবনের ভালোবাসা’ বলেও উল্লেখ করেছিলেন কেটি।
ওরিয়েন্ট এক্সপ্রেস
ওরিয়েন্ট এক্সপ্রেস নামটির সঙ্গে জড়িয়ে আছে ইউরোপের দীর্ঘ রেলভ্রমণের ইতিহাস। উনিশ শতকের শেষভাগ থেকে বিলাসবহুল রেলযাত্রার প্রতীক হয়ে ওঠে এই ট্রেন। সময়ের সঙ্গে এর রুট ও পরিচালনায় পরিবর্তন এসেছে। বর্তমানে ভেনিস সিম্পলন-ওরিয়েন্ট এক্সপ্রেসের পুরোনো ধাঁচের সাজানো কামরা, অভিজাত খাবারের আয়োজন এবং বিশেষ পরিষেবা ধনাঢ্য পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ।
এই ট্রেনের যাত্রা কেবল এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর বিষয় নয়; বরং ভ্রমণকে একটি বিশেষ অভিজ্ঞতায় পরিণত করাই এর মূল আকর্ষণ। কাঠের কারুকাজ, পুরোনো দিনের অভিজাত সাজসজ্জা, পরিপাটি খাবারের আয়োজন—সব মিলিয়ে এখানে সময় কাটানো যেন অন্য এক যুগে ফিরে যাওয়ার অনুভূতি দেয়।

Source - www.prothomalo.com ↗