Bangladesh · 2026-11-29 11:35:12

মার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট

মার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট
যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলার পর মার্কিন বাহিনীর ওপর হামলায় স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে ইরান।
গতকাল শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। এ বিষয়ে অবগত কয়েকটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্টারলিংকের দুটি অননুমোদিত ব্যবহারের বিষয়ে জানতে পেরে ক্ষুব্ধ হন স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক।
মাস্কের প্রতিষ্ঠানের একটি দল মনে করে, স্টারলিংকের এই দুটি অননুমোদিত ব্যবহার মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের তৎপরতার সঙ্গে সম্পর্কিত।
নজরদারি ড্রোন ভূপাতিত করল ইরান, শর্ত না মানলে হরমুজ প্রণালি বন্ধ রাখার হুঁশিয়ারিপ্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে জানেন, এমন দুজন ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক বাহিনী একমুখী আক্রমণকারী ড্রোন পরিচালনায় স্টারলিংকের সামরিক সংস্করণ ব্যবহার করেছে। এ সংস্করণের নাম ‘স্টারশিল্ড’। তবে এ জন্য তারা তুলনামূলক কম খরচের একটি প্যাকেজ ব্যবহার করেছে। প্যাকেজটি মূলত স্থল অভিযানের জন্য তৈরি। মাস্ককে এসব তথ্য জানানো হয়েছিল বলে ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন এ বিষয়ে অবগত একজন ব্যক্তি।
এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে রয়টার্সের করা অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি স্পেসএক্স ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে পাঠানো একটি গোপন প্রতিবেদনে ইরানের সামরিক বাহিনীর স্টারলিংক ব্যবহারের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
ইলন মাস্কের অবয়ব ও স্পেসএক্সের লোগো। ১১ জুন ২০২৬তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বলেছে, এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরে পাঠানো প্রতিবেদনটি সম্পর্কে তারা অবগত নয়।
ইউক্রেন ও ইরানে চলমান যুদ্ধের মধ্যে ভূরাজনৈতিক সংঘাতপূর্ণ এলাকায় স্টারলিংকের ব্যবহার, এর ওপর মার্কিন সরকারের নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞার আওতায় থাকা বিভিন্ন পক্ষের অবৈধ ব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ইরানে স্টারলিংক পরিচালনার অনুমতি নেই। তবে মাস্ক এর আগে বলেছেন, দেশটিতে এই সেবা চালু রয়েছে।
যুদ্ধ শেষ করতে এবার ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক কষছে ট্রাম্প প্রশাসনইরানে অস্থিরতার বিভিন্ন সময়ে দেশটির কর্তৃপক্ষ সাধারণ মানুষের জন্য ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে। এর মধ্যে গত জানুয়ারিতে ইরানজুড়ে প্রাণঘাতী বিক্ষোভের সময় ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। এরপর যুক্তরাষ্ট্র সরকার গোপনে হাজার হাজার স্টারলিংক টার্মিনাল ইরানে পাঠায় বলে জানায় ওয়াল স্ট্রিট জার্নাল।
গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ হামলা শুরু করে। এই সংঘাত শুরুর পর থেকে ইরান সরকার ইন্টারনেট ব্যবহারের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।
হরমুজে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসিকুয়েতে প্রাণঘাতী হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সন্দেহ করছে ইরান

Source - www.prothomalo.com ↗