কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন কর্মসূচি’ ঘিরে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা। রোববার ভোর থেকে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ভোর থেকেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেন তারা। এতে মহাসড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
অবরোধ চলাকালে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেলেও আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরাতে তাদের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আন্দোলনের খবর পেয়ে
টায়ার জ্বালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ নিষিদ্ধ আওয়ামী লীগের

তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গেছেন। আন্দোলনকারীদের জ্বালাও-পোড়াও ও সহিংসতা পরিহার করে স্বাভাবিক আন্দোলন করার অনুরোধ জানিয়েছেন তারা।
Source - www.bd24live.com ↗