বন্য হাতির তাণ্ডব থেকে কষ্টার্জিত ফসল রক্ষা করতে অভিনব পন্থা অবলম্বন করে মানবিকতা ও পশুপ্রেমের নজির গড়লেন আসামের গ্রামবাসীরা। শুধু হাতির খাদ্যের সংস্থানের জন্যই জঙ্গলসংলগ্ন জমিতে তাঁরা ধান চাষ করলেন। অভিনব এ উদ্যোগের সুফলও পাওয়া গেছে হাতেনাতে।
নিজেরা ঘরে তুলবেন না জেনেও প্রায় ১০০ বিঘা জমিতে বন্য হাতিদের জন্যই ধান চাষ করছেন আসামের গোলাঘাট জেলার কৃষকেরা। নামবর বন্য প্রাণী অভয়ারণ্যের ঠিক বাইরে থুরামুখ এলাকায় তৈরি করা এ বিশেষ ‘ফুড জোন’ বা খাদ্যভান্ডার এখন এলাকার মানুষ ও বন্য প্রাণীর সহাবস্থানের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
সাধারণত নভেম্বর ও ডিসেম্বর মাসে খেতে ধান পাকতে শুরু করলে খাবারের সন্ধানে অভয়ারণ্য–সংলগ্ন লোকালয়ে এসে হানা দেয় দামাল হাতির পাল। এ নিয়ে বছরের পর বছর চলতে থাকা বন্য প্রাণী বনাম মানুষের সংঘর্ষে শুধু যে ব্যাপক ফসলহানি হতো এমন নয়, সেই সঙ্গে হাতির তাণ্ডবে প্রাণহানির ঘটনাও ঘটত প্রায়ই। ক্রমে পরিস্থিতি এমন ভয়ংকর হয়ে ওঠে যে আতঙ্কে গোলাঘাটের বহু গ্রামের কৃষক আট থেকে ১০ বছর ধরে তাঁদের জমিতে চাষাবাদ বন্ধ করে দিয়েছিলেন।
হাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগ

বছরের পর বছর চলতে থাকা বন্য প্রাণী বনাম মানুষের সংঘর্ষে শুধু যে ব্যাপক ফসলহানি হতো এমন নয়, সেই সঙ্গে হাতির তাণ্ডবে প্রাণহানির ঘটনাও ঘটত প্রায়ই। ক্রমে পরিস্থিতি এমন ভয়ংকর হয়ে ওঠে যে আতঙ্কে গোলাঘাটের বহু গ্রামের কৃষক আট থেকে দশ বছর ধরে তাঁদের জমিতে চাষাবাদ বন্ধ করে দিয়েছিলেন।এ সমস্যায় দিশাহারা গ্রামবাসীদের মুশকিল আসান করতে এবার ওই অভিনব উদ্যোগ শুরু করেছে পরিবেশ সংরক্ষণ সংস্থা ‘হাতি বন্ধু’। ২০২০ সাল নাগাদ নগাঁও এলাকায় হাতির উপদ্রব কমাতে ফলদ গাছ ও হাতির পছন্দের ঘাস লাগানোর কাজ করার সময় গোলাঘাটের সমস্যার কথা জানতে পারেন সংস্থাটির ফিল্ড ডিরেক্টর বিনোদ দুলু বরা। বিষয়টি খতিয়ে দেখতে গোলাঘাট থেকে নগাঁও পর্যন্ত হাতিদের যাতায়াতের পথ এবং ফসল কাটার আগে তারা কোথায় জড়ো হয়, বিস্তারিত সমীক্ষা চালিয়ে সেই তথ্য জোগাড় করেন সংস্থার স্বেচ্ছাসেবীরা।
বিনোদ দুলুর মতে, ফসল কাটার মৌসুম হাতিদের কাছে অনেকটা উৎসবের মতো। অবলা প্রাণীরা ধান চাষে নিযুক্ত কৃষক এবং তাঁর উদ্দেশ্য সম্পর্কে খবর রাখে না। শুধু খাবারের টানেই ফসল পাকলে তারা অভয়ারণ্য ছেড়ে চাষের জমিতে হাজির হয়। বছরের অন্য সময় হাতিরা ছোট ছোট দলে ভাগ হয়ে ঘুরলেও, ফসলের মৌসুমে খাবারের পাশাপাশি তারা সঙ্গী নির্বাচনের সুযোগও পায়, যা তাদের বংশবৃদ্ধিতে সাহায্য করে। তাদের ঠেকাতে পটকা ফাটানো বা চেঁচামেচি করার পরিচিত উদ্যোগ ছেড়ে মানবিক উপায় অবলম্বন করেন ‘হাতি বন্ধু’র সদস্যরা।
পরিবেশবিদদের মতে, বন্য প্রাণীদের তাড়িয়ে বা আঘাত করার বদলে তাদের খাবারের অধিকারটুকু বুঝিয়ে দিয়েই যে মানুষের অস্তিত্ব ও জীবিকা রক্ষা করা সম্ভব, আসামের এ উদ্যোগ তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছে।প্রায় ছয় বছর আগে গোলাঘাটে শুরু হওয়া এ প্রকল্পের মূল কৌশল হলো, হাতিদের খাবারের সময়কে দীর্ঘায়িত করা। অভয়ারণ্য থেকে বেরিয়েই হাতিরা যাতে প্রথমে এ নির্দিষ্ট ১০০ বিঘা জমির ধান পায়, জঙ্গলসংলগ্ন উদ্বৃত্ত জমি ব্যবহার করে সেই ব্যবস্থাই করা হয়েছে।
তবে এখানকার সব জমি একসঙ্গে হাতিদের জন্য খুলে না দিয়ে সৌরবিদ্যুৎচালিত বেড়া ও প্রথাগত পদ্ধতির সাহায্যে প্রথমে ১০ থেকে ১৫ বিঘা জমির ফসল তাদের খেতে দেওয়া হয়। সেই অংশের খাবার শেষ হলে পরের অংশটি খুলে দেওয়া হয়।
এভাবে ধাপে ধাপে ফসল খাওয়ানোর পদ্ধতির ফলে হাতির পাল দীর্ঘ সময় ধরে ওই নির্দিষ্ট এলাকাতেই ব্যস্ত থাকে। এ কারণে তারা গ্রামের মূল চাষের জমিতে ঢোকার প্রয়োজন বোধ করে না। হাতিরা তাদের জন্য বরাদ্দ ১০০ বিঘা জমির ধান খেয়ে শেষ করার আগেই ৯০টি গ্রামের কৃষকেরা নিজেদের ৩০ হাজার বিঘা জমির ফসল নিরাপদে কেটে ঘরে তুলে ফেলতে পারেন।
২০১৭ সালে ৯৪ বছর বয়সী প্রদীপ ভুঁইয়ার হাত ধরে ‘হাতি বন্ধু’ সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল। শুরুতে হাতিদের আটকাতে কলাগাছ লাগানোর পরীক্ষা করা হলেও তা খুব একটা সফল হয়নি। সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই পরে ধান, ঘাস ও ফলের গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমানে এই সংস্থা নগাঁও এবং গোলাঘাট মিলিয়ে ২৫০ বিঘারও বেশি জমিতে হাতিদের জন্য ধান চাষ করছে। পাশাপাশি প্রায় ১,৫০০ বিঘা জমিতে কাঁঠাল, চালতা, নেপিয়ার ঘাস এবং ঝাড়ু ঘাস লাগানো হয়েছে।
একই কৌশল প্রয়োগ করে হাতির সঙ্গে নিরন্তর সংঘর্ষ এড়াতে সক্ষম হয়েছেন পশ্চিম আসামের নগাঁও ও কার্বি আংলং জেলার গ্রামীণ মানুষ। বছরের পর বছর ধরে এই দুই জেলার গ্রামগুলোতেও লাগাতার হাতির হানায় ফসলের ব্যাপক ক্ষতি এবং সেই সঙ্গে প্রাণহানির ঘটনা ঘটে। ফটকা ফাটিয়ে আর ক্যানেস্তারা পিটিয়ে শোরগোল করেও বন্য হাতির পালকে রোখা যায়নি। শেষে পরিবেশপ্রেমী সংগঠনের প্রচেষ্টায় হিংসা ছেড়ে ভালোবাসার পথে সমস্যার সমাধান খুঁজতে প্রয়াসী হন গ্রামবাসী।
ঠিক হয়, গ্রামের সীমান্ত ঘেঁষে জঙ্গলসংলগ্ন ব্যক্তিগত মালিকানাহীন জমিতে ধান চাষ করে হাতির খাদ্য জোগানের ব্যবস্থা হবে। সেই সঙ্গে ব্যক্তিগত মালিকানায় থাকা জমিও স্বেচ্ছায় এ প্রকল্পের উদ্দেশ্যে দান করেন গ্রামের বাসিন্দারা। সেই জমিতে ফসল পাকতে শুরু করলে অভয়ারণ্য ছেড়ে বেরিয়ে এসে সেখানেই এসে হাজির হয় হাতিরা। ফলে বন্য হাতির নজর এড়িয়ে রক্ষা পায় কৃষকের চাষ করা জমির ধানের সম্পদ।
পরিবেশবিদদের মতে, বন্য প্রাণীদের তাড়িয়ে বা আঘাত করার বদলে তাদের খাবারের অধিকারটুকু বুঝিয়ে দিয়েই যে মানুষের অস্তিত্ব ও জীবিকা রক্ষা করা সম্ভব, আসামের এ উদ্যোগ তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছে।

Source - www.prothomalo.com ↗