নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শ্যামনগর গ্রামের ১৮৬ শিক্ষার্থীর পড়াশোনার একমাত্র ভরসা শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু বিদ্যালয়টিতে সুপেয় পানির ব্যবস্থাসহ পাকা ভবন বা স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই। টিনের ছোট ছোট কক্ষে গাদাগাদি করে চলছে পাঠদান। এ ছাড়া শিক্ষক আছেন মাত্র পাঁচজন।
এ ছাড়া প্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়ে গেলেও বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন হয়নি। সংকটে শিক্ষার্থীদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রাথমিক শিক্ষার কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শ্যামনগর গ্রামে ১৯৭৪ সালে ৬৪ শতক জায়গায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৮৮ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হয়। কিন্তু জাতীয়করণের পর ১৯৮৮ সাল থেকেই শিক্ষকদের মধ্যে বিরোধের কারণে মামলা জটিলতায় দীর্ঘদিন এর কার্যক্রম বন্ধ ছিল। এতে এলাকার অনেক শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। পরে ২০২০ সালের জানুয়ারিতে বিদ্যালয়টির কার্যক্রম আবার চালু হয়। তবে কার্যক্রম চালু হলেও অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত হয়নি।
প্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়েছে, সরকারি বিদ্যালয়টিতে নেই সুপেয় পানি ও শৌচাগার

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপিকা দালবৎ প্রথম আলোকে বলেন, প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ে বর্তমানে ১৮৬ জন শিক্ষার্থী রয়েছে। তাদের পাঠদানের জন্য শিক্ষক আছেন পাঁচজন। এ ছাড়া টিনের তৈরি ছোট ছোট শ্রেণিকক্ষে সব শিক্ষার্থীর জায়গা হয় না। এতে পাঠদান ব্যাহত হচ্ছে। নানা সমস্যার মধ্যেও তাঁরা পাঠদান চালিয়ে যাচ্ছেন। বিদ্যালয়ে দ্রুত একটি পাকা ভবন, সুপেয় পানির ব্যবস্থা ও স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণ প্রয়োজন।
সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক শ্যামনগর ছাড়াও পাশের লক্ষ্মীপুর ও নন্দনগর ভাটিপাড়া গ্রামের শিক্ষার্থীরা এ বিদ্যালয়ে পড়াশোনা করে। বারোমারি লক্ষ্মীপুর বাজার থেকে বিদ্যালয়টির দূরত্ব প্রায় এক কিলোমিটার। এর মধ্যে অর্ধেক রাস্তা কাঁচা, বাকি অংশ ইটের সলিং। বর্ষাকালে কাঁচা রাস্তায় চলাচলে ভোগান্তি পোহাতে হয়।গত বুধবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, টিনের তৈরি একটি ঘরের ছোট ছোট কক্ষে চলছে বিভিন্ন শ্রেণির পাঠদান। বেঞ্চগুলোয় গাদাগাদি করে বসেছে শিক্ষার্থীরা। ছোট বেঞ্চগুলোয় তিন–চারজন বসে ক্লাস করছে। এ সময় শিক্ষক–শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেল, শ্রেণিকক্ষের সংকটে অনেক সময় বারান্দায়ও পাঠদান করতে হয় শিক্ষকদের। টিনের চালের নিচে গরমে শিক্ষার্থীদের কষ্ট আরও বেড়ে যায়।
বিদ্যালয়ে নেই কোনো নলকূপ। পানির প্রয়োজন হলে শিক্ষক-শিক্ষার্থীদের যেতে হয় পাশের বাড়িতে। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যবহারের জন্য রয়েছে একটি কাঁচা শৌচাগার। সেটিও প্রায়ই অপরিচ্ছন্ন থাকে।
নেত্রকোনার দুর্গাপুরের শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাকা ভবন নেই। টিনের ঘরেই চলে পাঠদানসহকারী শিক্ষক সাইফুল ইসলাম বলেন, শ্যামনগর ছাড়াও পাশের লক্ষ্মীপুর ও নন্দনগর ভাটিপাড়া গ্রামের শিক্ষার্থীরা এ বিদ্যালয়ে পড়াশোনা করে। বারোমারি লক্ষ্মীপুর বাজার থেকে বিদ্যালয়টির দূরত্ব প্রায় এক কিলোমিটার। এর মধ্যে অর্ধেক রাস্তা কাঁচা, বাকি অংশ ইটের সলিং। বর্ষাকালে কাঁচা রাস্তায় চলাচলে ভোগান্তি পোহাতে হয়।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সায়র হাজং, চতুর্থ শ্রেণির শ্রেষ্ঠা হাজং ও তৃতীয় শ্রেণির গৌরী হাজং বলে, ক্লাসে বেঞ্চে অনেকজনকে একসঙ্গে বসতে হয়। কখনো তিনজন, কখনো চারজন বসে। ঠিকমতো বসে লেখাপড়া করতে সমস্যা হয়। গরমের সময় টিনের ঘরে ক্লাস করতে আরও কষ্ট হয়।
বিদ্যালয়ের অবকাঠামোগত সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকেরাও। অভিভাবক দোলন হাজং প্রথম আলোকে বলেন, তাঁর ঠাকুরদাদা ব্রজবাসী হাজং বিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন। গ্রামের শিশুদের পড়াশোনার জন্য বিদ্যালয়টিই একমাত্র ভরসা। আশপাশের অনেক বিদ্যালয়ে পাকা ভবন থাকলেও তাঁদের বিদ্যালয়টি এখনো টিনের ঘরে চলছে। সন্তানদের ভালো পরিবেশে পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে একটি পাকা ভবন নির্মাণের দাবি জানান তিনি।
সুবীর হাজং, স্থানীয় বাসিন্দাবিদ্যালয়ে নলকূপ না থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের আশপাশের বাড়ি থেকে পানি নিতে হয়।আরেক অভিভাবক লিটন হাজং বলেন, বিদ্যালয়টি জাতীয়করণের পর ৩৮ বছর চলে গেলেও একটি পাকা ভবন ভবন হয়নি। বিষয়টি দুঃখজনক।
বিদ্যালয়ের পাশের বাসিন্দা সুবীর হাজং বলেন, শ্যামনগর গ্রামটি গারো, হাজং ও মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাসের এলাকা। দুর্গম সীমান্তবর্তী এ অঞ্চলের বাসিন্দারা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। বিদ্যালয়ে নলকূপ না থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের তাঁর বাড়িসহ আশপাশের বাড়ি থেকে পানি নিতে হয়।
বিদ্যালয়ের নানা বিষয় নিয়ে কথা হয় বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন আক্তার ও সেজুতি আক্তারের সঙ্গে। তাঁরা বলেন, গরমের সময় ছোট ছোট শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিয়ে পাঠদান করা খুব কষ্টকর হয়ে পড়ে। অনেক সময় বাধ্য হয়ে বারান্দায় ক্লাস নিতে হয়। প্রয়োজনীয় অবকাঠামো ও মৌলিক সুবিধা না থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে।
মো. আহমেদ সাদাত, ইউএনও, দুর্গাপুরপাকা ভবন নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।ওই বিদ্যালয়ের বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, পাকা ভবন নির্মাণের জন্য ইতিমধ্যে চাহিদাপত্র পাঠানো হয়েছে।
বিদ্যালয়ের নিরাপদ পানির ব্যবস্থা ও স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহমেদ সাদাত প্রথম আলোকে বলেন, পাকা ভবন নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

Source - www.prothomalo.com ↗