রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের দ্রুত বর্ধনশীল নগরজীবনে মানুষের চাহিদায় বড় পরিবর্তন এসেছে। আবাসন বলতে এখন আর কেবল ইট–কংক্রিটের চার দেয়াল বোঝায় না; বরং আধুনিক নাগরিকেরা খোঁজেন নিরাপদ কাঠামো, পর্যাপ্ত আলো–বাতাস, সবুজ পরিবেশ ও দৈনন্দিন নাগরিক সুবিধার সমন্বয়। প্রায় তিন দশক ধরে ক্রেতাদের এই পরিবর্তনশীল চাহিদাকে প্রাধান্য দিয়ে পরিকল্পিত নগরায়ণ ও মানসম্মত আবাসন নির্মাণে কাজ করে যাচ্ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠান নাভানা রিয়েল এস্টেট লিমিটেড।
নাভানা গ্রুপের চেয়ারম্যান শফিউল ইসলামের নেতৃত্বে ১৯৯৬ সালে নাভানা রিয়েল এস্টেট লিমিটেডের যাত্রা শুরু হয়। শুরু থেকেই দেশের আবাসন খাতে নতুনত্ব আনা এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত বাসস্থানের সুযোগ তৈরিই ছিল প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। সময়ের পরিক্রমায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের নেতৃত্বে আবাসিক ভবনের পাশাপাশি বাণিজ্যিক স্থাপনা ও ল্যান্ড ডেভেলপমেন্ট খাতেও প্রতিষ্ঠানটি নিজেদের কাজের পরিধি বিস্তৃত করেছে। দীর্ঘ পথচলায় জমি ও ফ্ল্যাটের কাগজপত্রের শতভাগ স্বচ্ছতা, নির্মাণের গুণগত মান এবং প্রতিশ্রুত সময়ে ফ্ল্যাট হস্তান্তরের মাধ্যমে প্রতিষ্ঠানটি ক্রেতাদের আস্থা অর্জন করেছে। নাভানা মনে করে, ফ্ল্যাট হস্তান্তরের মধ্য দিয়েই গ্রাহকের সঙ্গে সম্পর্কের শেষ হয় না; বরং এর পর থেকেই প্রকৃত দায়িত্ব শুরু হয়। এ কারণে ভবনের রক্ষণাবেক্ষণ ও কারিগরি সহযোগিতার জন্য প্রতিষ্ঠানটির রয়েছে বিক্রয়োত্তর সেবা টিম।
শুধু নির্দিষ্ট এলাকায় নয়, ঢাকাজুড়েই নাভানার আবাসনের উদ্যোগ

নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ
আবাসন নির্মাণে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেয় নাভানা রিয়েল এস্টেট। প্রতিটি প্রকল্প বাস্তবায়নে রাজউকের অনুমোদিত নকশা ও বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি ২০২০)–এর নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হয়। ভূমিকম্প সহনশীলতা নিশ্চিত করতে মাটির ধারণক্ষমতা পরীক্ষা করে অভিজ্ঞ প্রকৌশলীদের মাধ্যমে ভবনের ফাউন্ডেশন, কলাম ও বিমের কাঠামোগত নকশা (স্ট্রাকচারাল ডিজাইন) তৈরি করা হয়। পাশাপাশি অগ্নিনিরাপত্তার জন্য প্রতিটি ভবনে রাখা হয় ফায়ার অ্যালার্ম, ফায়ার হাইড্রেন্ট, অগ্নিনির্বাপণ সরঞ্জাম ও জরুরি বহির্গমন সিঁড়ি। নির্ধারিত সময়ে মানসম্মত প্রকল্প হস্তান্তর নিশ্চিত করতে আর্কিটেকচার, স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল ও প্লাম্বিং দলের সমন্বয়ে প্রতিটি ধাপে নিবিড় তদারকি ও ল্যাব পরীক্ষা পরিচালনা করা হয়।
সবুজ আবাসন ও আধুনিক জীবনধারা
নগরজীবনে প্রকৃতির ছোঁয়া ধরে রাখতে পরিবেশবান্ধব বা ‘গ্রিন বিল্ডিং’ ধারণাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নাভানা। ভবনের চারপাশে সবুজ চত্বর ও ল্যান্ডস্কেপিংয়ের পাশাপাশি নকশায় এমনভাবে প্রাকৃতিক আলো ও মুক্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখা হয়, যাতে দিনের বেলায় কৃত্রিম আলো ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের ওপর নির্ভরতা কমে। এ ছাড়া বৃষ্টির পানি সংরক্ষণ, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং বিদ্যুৎ–সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহারও প্রতিষ্ঠানটির পরিবেশবান্ধব পরিকল্পনার অংশ। আধুনিক নগরবাসীর জীবনযাত্রা সহজ ও আনন্দময় করতে প্রকল্পগুলোয় যুক্ত করা হচ্ছে সুইমিংপুল, জিমনেসিয়াম, জগিং ট্র্যাক, শিশুদের খেলার জায়গা, কমিউনিটি স্পেস, দ্রুতগতির লিফট, সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যাকআপ এবং সিসিটিভি ক্যামেরার নজরদারির মতো সুবিধা। এর অন্যতম উদাহরণ মিরপুরের ‘সিটি উইদিন বাই নাভানা’ প্রকল্প, যেখানে একটি আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ কমিউনিটি জীবনের সব অনুষঙ্গ রাখা হয়েছে।
নতুন প্রজন্মের চাহিদামতো প্রকল্প
বর্তমান সময়ের তরুণ পেশাজীবী ও আধুনিক দম্পতিদের রুচি ও জীবনধারার পরিবর্তনের কথা মাথায় রেখে ফ্ল্যাটের অভ্যন্তরীণ বিন্যাসে (স্পেস প্ল্যানিং) নতুনত্ব এনেছে নাভানা।

Source - www.prothomalo.com ↗