দিনাজপুরে বাড়ছে শীতের আমেজ, তাপমাত্রা নামল ১৪.৩ ডিগ্রিতে

দিনাজপুরে ক্রমেই বাড়ছে শীতের অনুভব। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে ভোররাতে এবং সকালে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে সড়ক-মহাসড়ক। দৃষ্টিসীমা কমে আসায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। বিশেষ করে সকাল ও রাতে শীতের কারণে দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।
Source - www.risingbd.com ↗