মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে যশপ্রীত বুমরার সম্পর্কটা এক দিনের নয়। এক দশকের বেশি সময় ধরে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন, নিজের পারফরম্যান্সে হয়ে উঠেছেন দলের অন্যতম নির্ভরতার নাম।