Bangladesh · 2026-11-29 14:45:12

প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু

প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। বিনিময়ে পরবর্তী সরকারে গুরুত্বপূর্ণ পদ এবং ভবিষ্যতে আবারও সরকারপ্রধান হওয়ার সুযোগ চান তিনি।
নিজের প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছেন নেতানিয়াহু। এ প্রস্তাবকে ইসরায়েলি নেতার পরাজয় মেনে নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্বের অবসান ঘটাতে বিকল্প জোট গঠনের বিষয়ে প্রায় একমত হয়ে গেছেন আইজেনকট। আগামী সপ্তাহের শুরুতেই এ বিষয়ে চূড়ান্ত সমঝোতা হতে পারে।
গতকাল শনিবার নেতানিয়াহু বলেন, ‘স্বাভাবিকভাবেই ঐক্যের সরকারে আমারই নেতৃত্ব দেওয়া উচিত। অন্তত পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে প্রথম সুযোগটি আমার পাওয়া উচিত।
‘দেশের অস্তিত্বের জন্য হুমকি এখন এতটাই গুরুতর যে তা মোকাবিলা করতে সক্ষম নয়—এমন একটি সরকার গঠনের আশঙ্কাও রয়েছে। এ পরিস্থিতিতে একজন নেতা হিসেবে আমার দায়িত্ব, ব্যক্তিগত সব বিষয় ও স্বার্থের ঊর্ধ্বে ওঠা। তাই আমি মেনে নিতে রাজি আছি, নতুন সরকারের মেয়াদের শুরুতে গাদি আইজেনকট প্রধানমন্ত্রী হবেন। আর আমি দায়িত্ব পালন করব বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে।’
ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নেতানিয়াহু এখন আশঙ্কা করছেন, তাঁকে ক্ষমতায় টিকিয়ে রাখতে শুধু ‘অলৌকিক কিছুই’ পারে।ইসরায়েলে সরকার গঠন নিয়ে বর্তমান অচলাবস্থা কাটাতে আজ রোববার সকালে দুজনের বৈঠক হওয়ার কথা রয়েছে।
নেতানিয়াহুর প্রস্তাবের জবাবে আইজেনকট বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে তিনি প্রস্তুত। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, ক্ষমতায় যাওয়ার বিকল্প পথ নিয়ে সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছেন।
আইজেনকট বলেন, গত সপ্তাহে তিনি নেতানিয়াহুর দল লিকুদ পার্টির কাছে ‘গোপন একটি চ্যানেলের মাধ্যমে’ বিস্তারিত প্রস্তাব পাঠিয়েছিলেন। কিন্তু কোনো জবাব পাননি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে (লিকুদ পার্টির সঙ্গে) আলোচনার চেষ্টা ‘প্রত্যাখ্যান ও এড়িয়ে যাওয়ার’ মুখে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলি প্রধানমন্ত্রীদেশের অস্তিত্বের জন্য হুমকি এখন এতটাই গুরুতর যে তা মোকাবিলা করতে সক্ষম নয়—এমন একটি সরকার গঠনের আশঙ্কাও রয়েছে। এ পরিস্থিতিতে একজন নেতা হিসেবে আমার দায়িত্ব, ব্যক্তিগত সব বিষয় ও স্বার্থের ঊর্ধ্বে ওঠা। তাই আমি মেনে নিতে রাজি আছি, নতুন সরকারের মেয়াদের শুরুতে গাদি আইজেনকট প্রধানমন্ত্রী হবেন। আর আমি দায়িত্ব পালন করব বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে।নেতানিয়াহুর এ প্রস্তাবের আগেই আইজেনকটকে নতুন প্রধানমন্ত্রী করার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁর ঘনিষ্ঠজনেরা।
এক মাস আগে ইসরায়েলের সাধারণ নির্বাচনে কোনো পক্ষ স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর থেকেই নেতানিয়াহুকে সরিয়ে নতুন জোট গঠনের আলোচনা চলছিল। গত কয়েক দিনে কথিত ‘পরিবর্তনপন্থী জোটের’ (চেঞ্জ ব্লক) বিভিন্ন দলের মধ্যে এ নিয়ে একাধিক আনুষ্ঠানিক সমঝোতাও হয়েছে।
নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর পার্লামেন্ট নেসেটে ভোটের মাধ্যমে সরকার অনুমোদিত হলে তার সঙ্গে বৈঠকের ব্যবস্থা করতে হোয়াইট হাউসের কর্মকর্তারা প্রস্তুত আছেন বলে খবর প্রকাশিত হয়েছে।
ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নেতানিয়াহু এখন আশঙ্কা করছেন, তাঁকে ক্ষমতায় টিকিয়ে রাখতে শুধু ‘অলৌকিক কিছুই’ পারে।
নেতানিয়াহু তাঁর এ প্রস্তাবকে ক্ষমতায় আরব দলগুলোর প্রভাব ঠেকানোর চেষ্টা হিসেবে তুলে ধরেছেন। নির্বাচনের পর রেকর্ডসংখ্যক আরব সদস্য নেসেটে শপথ নেওয়ায় তিনি উদ্বিগ্ন।
নেতানিয়াহুর দলকে বাদ দিয়ে সরকার গঠন করতে হলে আইজেনকটের আরব দলগুলোর সমর্থন নেওয়ার প্রয়োজন হতে পারে।
নতুন পার্লামেন্ট সদস্যদের প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, ‘আজ নেসেটে আমরা যা দেখছি, তা শুধু শুরু। সরকারেও এমনটা ঘটবে। একটি গুলিও ছোড়া ছাড়াই শত্রুভাবাপন্ন শক্তিগুলো দেশের ভেতর থেকে দেশটির নিয়ন্ত্রণ নিয়ে নেবে।
‘এ বিপর্যয়কর সরকারের পথ তৈরি করতে সন্ত্রাসবাদে সমর্থন দেওয়া কিছু দলের সদস্যরা হিব্রু ভাষায় নরম সুরে কথা বলেন। কিন্তু আরবিতে তাঁরা “সন্ত্রাসী” সংগঠন ও ইসরায়েল ধ্বংসের প্রতি পূর্ণ সমর্থন জানান।’
নেতানিয়াহু বলেন, নতুন জোট গঠনের বিষয়ে ‘প্রকৃত, আন্তরিক ও দ্রুতগতির আলোচনা’ শুরু করতে তিনি প্রস্তুত।
তবে বিরোধী দলের নেতারা আইজেনকটকে নেতানিয়াহুর প্রস্তাব বিবেচনা না করার পরামর্শ দিয়েছেন।
বিরোধী জোটের অন্যতম বৃহত্তম দল ‘বিয়াচাদ’-এর নেতা ইয়ার লাপিদ নেতানিয়াহুর প্রস্তাবকে ‘স্পষ্ট প্রতারণা’ বলে আখ্যায়িত করেছেন। নেতানিয়াহুকে উদ্দেশ করে লাপিদ বলেছেন, ‘তিনি এমন একজন ব্যক্তি, যিনি ধারাবাহিকভাবে সবাইকে ঠকিয়েছেন, প্রত্যেক সহযোগীর সঙ্গে প্রতারণা করেছেন এবং সব চুক্তি ভেঙেছেন।’
বিরোধী নেতাদের আশঙ্কা, পর্যায়ক্রমে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব নিয়ে নেতানিয়াহু আসলে আন্তরিক নন। আইজেনকটকে আলোচনায় টেনে এনে তাঁর বিশ্বাসযোগ্যতা নষ্ট করাই তাঁর উদ্দেশ্য হতে পারে।
ধর্মনিরপেক্ষ ডানপন্থী দল ইসরায়েল বেইতেনুর নেতা আভিগদর লিবারম্যান নেতানিয়াহুর কট্টর বিরোধী। নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে দৃঢ়প্রতিজ্ঞ লিবারম্যান এরই মধ্যে বিকল্প জোটের সঙ্গে চুক্তি করেছেন। প্রতিরক্ষা ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার বিষয়টিও তিনি নিশ্চিত করেছেন বলে মনে হচ্ছে।
নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্বের অবসান ঘটাতে বিকল্প জোট গঠনের বিষয়ে সমঝোতার প্রায় কাছাকাছি পৌঁছে গেছেন গাদি আইজেনকট। আগামী সপ্তাহের শুরুতেই এ বিষয়ে চূড়ান্ত সমঝোতা হতে পারে এদিকে মধ্য বামপন্থী ডেমোক্রেটিক পার্টির নেতা এবং সাবেক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা ইয়ার গোলান জাতীয় নিরাপত্তামন্ত্রীর দায়িত্ব পেতে পারেন। এ ছাড়া তাঁকে আরও কয়েকটি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথাও রয়েছে।
ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থান নেওয়া একমাত্র ইহুদি দলটির নেতা হিসেবে গোলানের এ নিয়োগ পশ্চিম তীরে বড় ধরনের পরিবর্তনের পথ খুলে দিতে পারে। সেখানে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
বিরোধী জোটের অন্যতম বৃহত্তম দল ‘বিয়াচাদ’-এর নেতা ইয়ার লাপিদ নেতানিয়াহুর প্রস্তাবকে ‘স্পষ্ট প্রতারণা’ বলে আখ্যায়িত করেছেন। নেতানিয়াহুকে উদ্দেশ করে লাপিদ বলেছেন, ‘তিনি এমন একজন ব্যক্তি, যিনি ধারাবাহিকভাবে সবাইকে ঠকিয়েছেন, প্রত্যেক সহযোগীর সঙ্গে প্রতারণা করেছেন এবং সব চুক্তি ভেঙেছেন।’ইসরায়েলি কর্মকর্তারা ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছেন যে গাজার পরিস্থিতির চেয়েও পশ্চিম তীরের এই ইস্যু আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ভাবমূর্তি ও দীর্ঘমেয়াদি নিরাপত্তার বেশি ক্ষতি করছে।
ডানপন্থী দল বিয়াচাদের নেতা নাফতালি বেনেট ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন। আইজেনকটের সম্ভাব্য নতুন জোট সরকারে তাঁর অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়ার কথা রয়েছে। তবে নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের প্রস্তাব পেলে তিনি তাতেও আগ্রহী হতে পারেন।
বিরোধী জোটের চারটি ইহুদি নেতৃত্বাধীন দলের আসনসংখ্যা মোট ৪৮। নেসেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৬১টি আসন।
বিরোধী জোট আশা করছে, আরব-ইসরায়েলি দল রা’আম এবং অতি-কট্টর ইহুদিদের দল ইউনাইটেড তোরাহ জুডাইজমের সমর্থন পাওয়া যাবে। রা’আমের আসনসংখ্যা ৮। আর তোরাহ জুডাইজমের ৭। দলটি আগে নেতানিয়াহুর জোটকে সমর্থন দিয়েছিল।
তবে দল দুটি আনুষ্ঠানিকভাবে পরিবর্তনপন্থী জোটে যোগ না-ও দিতে পারে। সে ক্ষেত্রে বাইরে থেকে সংখ্যালঘু সরকারকে সমর্থন দেওয়ার বিষয়ে তাদের সঙ্গে সমঝোতা হতে পারে।
গত শুক্রবার গুঞ্জন ছড়ায়, রা’আমের নেতা মানসুর আব্বাস গতকাল আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ঘোষণা দিতে পারেন। পরে বিষয়টি নিশ্চিতও করেন তিনি। এটি আইজেনকটের অন্যতম প্রধান দাবি ছিল। এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এলে বিরোধী জোটের সরকার গঠনের পথে একটি বড় বাধা দূর হবে।
ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’

Source - www.prothomalo.com ↗