সময়টা ২০০৭। সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমল। ঢাকার ফুটপাতগুলোর চিরচেনা চেহারা একেবারে পাল্টে গেল। রাস্তা ও ফুটপাত থেকে হকার ও দোকানিদের উচ্ছেদ করা হলো। হকারহীন ফুটপাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের নানা আয়োজন চলল। রাস্তার পাশের গাছের গোড়াগুলো সাদা চুন আর লাল রঙে রাঙানো হলো। হাঁটতে-চলতে স্বস্তি ও আরাম।
বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিও তখন প্রতিকূলে। যুক্তরাষ্ট্রের আবাসন খাতে সংকট ও সাবপ্রাইম মর্টগেজ ঋণের বিপর্যয় থেকে আর্থিক সংকট (বছর শেষে এই সংকটই মন্দা ডেকে আনে) শুরু হয়েছে। বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব পড়তেও শুরু করেছে। খরার কারণে সেবার দক্ষিণ-পূর্ব এশিয়া ও বাংলাদেশে ধানের উৎপাদন কমে গিয়েছিল। দেশে চালের দাম দফায় দফায় বেড়েছিল। সে বছর জুলাই মাসের শেষ দিকে বড় বন্যা শুরু হলো। আগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সেই বন্যা চলল। দেশের প্রায় ৪২ শতাংশ এলাকা প্লাবিত হলো। গ্রামীণ অর্থনীতি ব্যাপক ক্ষতি হলো।
হকার উচ্ছেদ: অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকির কথা কি ভাবছে সরকার?
ঢাকা থেকে হকার উচ্ছেদ ও বন্যায় গ্রামীণ অর্থনীতির ক্ষতি দুটি অভিঘাতই এসেছিল একই সময়ে। এর সম্মিলিত অভিঘাত আসতে খুব বেশি দিন লাগেনি।
সত্যিই কি কৃষি ‘ধ্বংস’ হচ্ছে এবং ‘সব অটোওয়ালার দোষ’ ‘জবের বন্যা’ বনাম হাজার হাজার ছাঁটাই ও বুলডোজারতন্ত্র২০০৭ সালের ২০ আগস্টের পড়ন্ত দুপুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল খেলা দেখার সময় কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কয়েকজন সেনাসদস্যের কথা-কাটাকাটির জেরে বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল জরুরি শাসনবিরোধী আন্দোলন। ছাত্রদের সেই আন্দোলনে সারা ঢাকায় উচ্ছেদ হওয়া ও জীবিকা হারানো হকার, ফুটপাতের দোকানিরা নেমে পড়েছিলেন। বিশ্ববিদ্যালয় বন্ধ করে কারফিউ দিয়ে সেই আন্দোলন সামাল দেওয়া গেলেও এক-এগারোর সরকারের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল আগস্টের আন্দোলনে।
দুই.
২০২৪ সালের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্যবিরোধী আন্দোলন ধাপে ধাপে গণ-অভ্যুত্থানে পরিণত হয়েছিল, তার বড় কারণ ছিল ছাত্রদের আন্দোলনে শ্রমজীবী, হকার ও ফুটপাতের ছোট ব্যবসায়ীরা জড়িয়ে পড়েছিলেন। এই অভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন, শ্রেণিগত পরিসংখ্যানে শ্রমজীবীদের অংশই ছিল সবচেয়ে বেশি। প্রথম আলোয় ২০২৫ সালের ২০ জুলাই প্রকাশিত ‘জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর: সবচেয়ে বেশি মৃত্যু শ্রমজীবীদের’ শীর্ষক প্রতিবেদনে জানা যাচ্ছে, জুলাই গণ-অভ্যুত্থানে যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের মধ্যে শীর্ষে রয়েছেন শ্রমজীবী মানুষেরা। কমপক্ষে ২৮৪ জন শ্রমজীবী মানুষ গণ-অভ্যুত্থানে শহীদ হয়েছেন।
সড়ক ও ফুটপাতে অবৈধভাবে তৈরি করা স্থাপনা উচ্ছেদ করার সময় হকার ও দোকানমালিকেরা সিটি করপোরেশনের কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। গতকাল সোমবার বিকেল পাঁচটায় চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকায়দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, সিএনজিচালিত অটোরিকশার চালক, ট্রাকের চালক-সহকারী, দোকানের কর্মী, রেস্তোরাঁর কর্মচারী ও পোশাক কারখানার কর্মীদের মতো আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক খাতের শ্রমিকেরা। শ্রমজীবীদের পরে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে শিক্ষার্থীদের—২৬৯ জন। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের। অন্তত ১২০ জন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে গণ-অভ্যুত্থানে।
চব্বিশের অভ্যুত্থানে শ্রমজীবী ও ছোট ব্যবসায়ীদের অংশগ্রহণের পেছনে মূল কারণ হলো কোভিড মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অভিঘাতে তাঁদের আয়ের সুযোগ কমে এসেছিল। দফায় দফায় গ্যাস, জ্বালানি, বিদ্যুতের মূল্যবৃদ্ধি একের পর এক মূল্যস্ফীতির স্রোত তৈরি করেছিল। এর ওপর সরকারি দলের লাইনম্যান ও পুলিশের চাঁদাবাজি এবং উচ্ছেদ ও পুনর্বাসনের চক্র তাঁদের জীবনযাপন দুর্বিষহ করে তুলেছিল। অর্থনৈতিক এই সংকট থেকে মুক্তির পথ হিসেবে হকার, ক্ষুদ্র ব্যবসায়ীসহ শ্রমজীবী মানুষ জীবন বাজি ধরেই রাজনৈতিক পরিবর্তনের পথে পা বাড়িয়েছিলেন।
‘অবৈধ’ বলে হকার উচ্ছেদের যৌক্তিকতা কতটুকুট্রেনের হকার সাগর বা হীরালাল, অর্থনীতির অন্য আয়নাতিন.
অভ্যুত্থান-পরবর্তী বাস্তবতাও বলছে, হকার, ফুটপাতের দোকানিদের জীবিকার সম্বল বারবার করে উচ্ছেদ অভিযান ও বুলডোজারের মুখোমুখি হতে হয়েছে। বুলডোজারে জীবিকার সম্বল গুঁড়িয়ে যাওয়া মানুষের কান্না, আহাজারির ছবি, ভিডিও গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বারবার। ফুটপাতের ব্যবসা ঘিরে চাঁদাবাজি হয়—এমন অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের আমলে হকার উচ্ছেদকে সমর্থন দিয়েছে দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলো।
বিএনপির ৯ মাসেও হকার ও ফুটপাতের দোকানিদের উচ্ছেদের একই ধারাবাহিকতা দেখা যাচ্ছে। ইতিমধ্যে ঢাকার কয়েকটি এলাকার ফুটপাত থেকে হকারদের তুলে দেওয়া হয়েছে। কিছু এলাকায় কয়েক দিন পরপর উচ্ছেদ আর ‘দখল’ চলছে। কিছু এলাকার ফুটপাতে ছোট ছোট গাছ লাগিয়ে সৌন্দর্যবর্ধন করা হয়েছে। দেয়ালে দেয়ালে মনীষীদের ছবি আঁকা হয়েছে।
সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম ঘোষণা দিয়েছেন, যতবার সড়ক ও ফুটপাত দখল করা হবে, ততবারই উচ্ছেদ অভিযান চালানো হবে। প্রয়োজনে অবৈধ দখলদারদের গ্রেপ্তারও করা হবে। (২৯ অক্টোবর, ২০২৬)
ক্ষুব্ধ হকার ও দোকানিরা সিটি করপোরেশনের কর্মীদের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁদের সঙ্গেও হকারদের সংঘর্ষ বাধে। রাজধানীর মিরপুরে।একই সময় হকার পুনর্বাসনের বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে প্রশাসক বলেছেন, ‘সারা দেশের বাস্তুচ্যুত মানুষের দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিতে পারবে না। জনগণের চলাচলে বিঘ্ন না ঘটিয়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্টসংখ্যক হকারকে বসার সুযোগ দেওয়া যেতে পারে। বাকিদের নিজ নিজ জেলায় ফিরে যেতে হবে।’
ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকের বক্তব্য থেকে এটা পরিষ্কার যে সরকার ঢাকার ফুটপাত থেকে হকার ও দোকানিদের উচ্ছেদ করতে চায়। তবে এই উচ্ছেদ অভিযানের পেছনে সরকারের প্ল্যান বা পরিকল্পনা কী, সেটা স্পষ্ট নয়। অনুমাননির্ভরভাবে বলা যেতে পারে, এখানে দুটি ভাবনা কাজ করতে পারে।
এক. আগামী বছরের শুরুতে সিটি করপোরেশন নির্বাচন। ফুটপাতগুলো হকারমুক্ত হলে, রাস্তাগুলো থেকে অটোরিকশা তুলে দেওয়া হলে মধ্যবিত্ত নাগরিকেরা চলতে-ফিরতে স্বস্তি পাবেন। তাতে সরকারদলীয় মেয়র ও কাউন্সিলরদের ভোট পেতে সুবিধা হবে।
দুই. গ্রাম বা মফস্সলে কাজ কমে যাওয়ায় জীবিকার সন্ধানে নগরমুখী মানুষের স্রোত কমানো।
সরকার যে ভাবনা থেকেই হকার উচ্ছেদ শুরু করুক না কেন, বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় অনেক বেশি ব্যয়বহুল ও খরুচে হয়ে উঠতে পারে।
এভাবে কি হকার উচ্ছেদ করা যায়হকার উচ্ছেদের আগে দেখুন ড্যাপ কী বলছেচার.
মুক্তবাজার ও নয়া উদারবাদী অর্থনীতির মূল সংকট হলো, সম্পদের কেন্দ্রীভবন। হাতে গোনা কয়েকজন অলগার্কির হাতে সম্পদের বড় অংশ যেমন কেন্দ্রীভবন ঘটে, একই সঙ্গে একটি বা দুটি শহরে সারা দেশের সম্পদ এসে জমা হয়। ফলে এই ব্যবস্থায় ক্রমাগত বৈষম্য বাড়াটাই অনিবার্য হয়ে ওঠে। বাংলাদেশের মতো দেশ যেখানে গণতান্ত্রিক ব্যবস্থা ভঙ্গুর, কিছু মানুষ ও গোষ্ঠী যেখানে সামষ্টিক স্বার্থকে বিসর্জন দিয়ে নিজেদের স্বার্থে সরকারের নীতিনির্ধারণে প্রভাব রাখতে পারেন, সেখানে বৈষম্যটা যে তীব্র হবে সেটাই স্বাভাবিক। এই বৈষম্যই প্রতিদিন শত শত মানুষকে জীবিকার সন্ধানে ঢাকামুখী হতে বাধ্য করে।
ব্যাংক ও আর্থিক খাতে আওয়ামী লীগ সাড়ে ১৫ বছরের অনিয়ম, দুর্নীতি, টাকা পাচারের সঙ্গে গত ২৭ মাসের ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বৈশ্বিক পরিসরে কোভিড মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের সম্মিলিত অভিঘাত মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি এখন কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি চাপে। চার বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি চলছে। বেশির ভাগ মানুষের প্রকৃত আয়, কেনার সামর্থ্য কমে গেছে। চার বছরে দারিদ্র্য বেড়েছে ৮০ লাখের বেশি। ১ কোটি ৮৭ লাখ মানুষ তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার মধ্যে আছে।
সড়ক ও ফুটপাত থেকে হকার উচ্ছেদে অভিযান চালানোর পরেও বসছে অস্থায়ী দোকান। গুলিস্তান, ঢাকা, ৫ নভেম্বরসবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে, দেশে ৬ কোটি ১০ লাখ মানুষ এতটাই খাদের কিনারে দাঁড়িয়ে যে পরিবারের কারও অসুখবিসুখ থেকে শুরু করে যেকোনো ধাক্কা তাদের গরিবের কাতারে নামিয়ে দেবে। মানুষকে বছরের পর বছর ধরে এটা-সেটা কাটছাঁট করে, ধারকর্জ করে, কায়দা করে টিকে থাকতে হয়, সেই ধরনের অর্থনৈতিক বাস্তবতা যেকোনো সামাজিক অসন্তোষ উসকে দেওয়ার জন্য যথেষ্ট।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) হিসাব অনুযায়ী, বাংলাদেশের মোট কর্মসংস্থানের প্রায় ৮৯ শতাংশই অনানুষ্ঠানিক খাতে। সংখ্যার হিসাবে এটি প্রায় ছয় কোটি। এই অর্থনৈতিক ব্যবস্থার কেন্দ্রে রয়েছে পথের ধারের দোকান বা হকারি ব্যবসা। শুধু ঢাকাতেই অনানুষ্ঠানিক হিসাব অনুযায়ী, হকারের সংখ্যা আড়াই থেকে তিন লাখ। কোনো কোনো মতে, এই সংখ্যা পাঁচ লাখের কম নয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, দেশের মোট অর্থনীতিতে বৃহত্তর অনানুষ্ঠানিক খাতের অবদান ৪৩ শতাংশ। এর মধ্যে ফুটপাতের অর্থনীতি ক্ষুদ্র ক্ষুদ্র লেনদেনের একটি ঘন নেটওয়ার্ক তৈরি করেছে, যা শহরের দৈনন্দিন কার্যক্রম সচল রাখতে ভূমিকা রাখে। হকার ও ফুটপাতের দোকানকেন্দ্রিক অর্থনীতির বার্ষিক আকার হতে পারে দেড় লাখ কোটি টাকা। এই টাকার একটি বড় অংশ গ্রামে যায়, যা গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে ভূমিকা রাখে।
ফুটপাতের হকার ও ছোট দোকানি বসার সমস্যাকে দখল, উচ্ছেদ কিংবা বৈধ-অবৈধতার প্রশ্ন হিসাবে দেখার সুযোগ কতটা আছে? বাংলাদেশের মতো দেশে এটি নাগরিকের জীবিকা এবং শহরের জায়গা ব্যবহারের অধিকার নিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রশ্ন।ফুটপাতের এই অর্থনীতির ভেতরেই গড়ে উঠেছে আরেকটি ছায়া অর্থনীতি। হকারদের সাধারণত বিনা মূল্যে ফুটপাতের জায়গা ব্যবহার করতে দেওয়া হয় না। লাইনম্যান হিসেবে পরিচিত সরকারি দল ও পুলিশের এজেন্টরা প্রতি দোকানির কাছ থেকে টাকার বিনিময়ে তাঁদের বসতে দেন।
এর পাশাপাশি ফুটপাতের অর্থনীতির ভেতরেই গড়ে উঠেছে আরেকটি ছায়া অর্থনীতি। হকারদের সাধারণত বিনা মূল্যে ফুটপাতের জায়গা ব্যবহার করতে দেওয়া হয় না। ২০২৪ সালে বাংলাদেশ হকার্স ফেডারেশনের দাবি অনুযায়ী, ফুটপাত থেকে দিনে গড়ে আট কোটি টাকার চাঁদা তোলা হয়। বার্ষিক হিসাবে এটি প্রায় তিন হাজার কোটি টাকার অঙ্ক। এই চাঁদার ভাগ যে দল যখন ক্ষমতায় থাকে, তাদের নেতা-কর্মীদের পকেটে যায়। উচ্ছেদ-পুনর্বাসন, পুনর্বাসন-উচ্ছেদ চলতেই থাকে। এই পেট্রন-ক্লায়েন্ট ব্যবস্থায় ‘দখল’, ‘উচ্ছেদ’, উচ্ছেদ দখলের বৃত্ত চলতেই থাকে।
হকার উচ্ছেদ নিয়ে রাজনীতিফুটপাত থেকে হকার, দোকানিদের উচ্ছেদের পেছনে সরকার, পুলিশ, প্রশাসন বা সিটি করপোরেশনের যুক্তি হলো, তাঁরা ‘অবৈধ’। নাগরিক হয়েও কেন তাঁদের ওপর এই ‘অবৈধ’ তকমা জুড়ে দেওয়া হ,য় তার একটি ব্যাখ্যা পাওয়া যায় ভারতীয় ইতিহাসবিদ ও রাজনৈতিক তাত্ত্বিক পার্থ চট্টোপাধ্যায়ের বিশ্লেষণে।
তাঁর ব্যাখ্যা হলো, আধুনিক রাষ্ট্রে সবাই সমানভাবে নাগরিক অধিকার ভোগ করেন না। একদিকে আছেন সম্পত্তির মালিক, করদাতা ও আইন মেনে চলা নাগরিক—যাঁদের তিনি নাগরিক সমাজের অংশ হিসেবে দেখেন। অন্যদিকে আছেন এমন বিপুলসংখ্যক মানুষ, যাঁদের জীবিকা ও বসবাস অনেক সময় আইনের প্রান্তসীমায় অবস্থান করে।
এই জনগোষ্ঠীর মধ্যে ফুটপাতের হকার ও দোকানি, অটোরিকশাচালক, বস্তিবাসী, অনানুষ্ঠানিক খাতের শ্রমিক। এই অংশকে প্রতিনিয়ত সরকার, সিটি করপোরেশন, সরকারদলীয় প্রভাবশালী ও নগর রাজনীতির সঙ্গে দর-কষাকষি করে টিকে থাকতে হয়।
রাষ্ট্রের নাগরিক হয়েও এই যে আইনি স্বীকৃতি না পাওয়া তার সূত্র ধরেই হকার, ফুটপাতের দোকানি কিংবা অনানুষ্ঠানিক খাতের শ্রমিকেরা উপনাগরিক বা ছায়া নাগরিকে পরিণত হন। পক্ষান্তরে নাগরিকদের জন্য যানজট, চলাফেরায় সমস্যা সৃষ্টিসহ বাস্তব কারণেই হকাররা উটকো ঝামেলা।
রাজশাহী নগরের সাহেব বাজার এলাকায় ফুটপাতের দোকানগুলো উচ্ছেদে পুলিশের অভিযান। পাঁচ.
ফুটপাতের হকার ও ছোট দোকানি বসার সমস্যাকে দখল, উচ্ছেদ কিংবা বৈধ-অবৈধতার প্রশ্ন হিসাবে দেখার সুযোগ কতটা আছে? বাংলাদেশের মতো দেশে এটি নাগরিকের জীবিকা এবং শহরের জায়গা ব্যবহারের অধিকার নিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রশ্ন।
মূল্যস্ফীতির ধাক্কা, কারখানা বন্ধ হয়ে যাওয়া থেকে শুরু করে কৃষি খাতের সংকট—সবকিছুর সঙ্গেই এই সমস্যার যোগসূত্র রয়েছে। গ্রামীণ অর্থনীতিতে বিনিয়োগ ছাড়া, শিল্প খাতে কর্মসংস্থান তৈরির বাস্তব পরিকল্পনা ছাড়া হকার বলি আর অটোরিকশা, কোনো সমস্যারই বাস্তবসম্মত ও টেকসই সমাধান সম্ভব নয়।
অন্তর্বর্তী সরকারের দুই বছরে এই বাস্তবতার স্বীকৃতি দেখা যায়নি। বিএনপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার তালিকায় রেখেছিল। দারিদ্র্য ও বৈষম্য কমাতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিকে জোর দিয়েছিল। তবে দিন যত গড়াচ্ছে, ততই মেগা প্রকল্প আর ঋণনির্ভর অর্থনীতির দিকে যাওয়ার প্রবণতা বাড়ছে। রাজস্ব আয় কীভাবে বাড়বে, সেটা ঠিক না করেই সরকারি কর্মচারীদের বেতন-ভাতার পেছনে ১ লাখ ৬ হাজার কোটি টাকা ব্যয় বাড়ানো হয়েছে, ১ লাখ ৮৯ হাজার কোটি টাকার নতুন ৭৮টি প্রকল্প নিয়েছে। এই প্রকল্পগুলোর কয়েকটা মেগা প্রকল্প।
২৫ লাখ অটোরিকশা বন্ধ করা যাবে না বলে ব্ল্যাংক চেকও দেওয়া যাবে না ব্যাটারিচালিত অটোরিকশা কারা চালান, কেন চালানযেকোনো মেগা প্রকল্প দৃশ্যমান উন্নয়নের একটি গল্প সামনে আনলেও শেষ পর্যন্ত কর্মসংস্থান তৈরি এবং দারিদ্র্য ও বৈষম্য কমাতে তেমন ভূমিকা রাখতে পারে না; বরং বেড়েই চলে—আওয়ামী লীগের শাসনামল তার দৃষ্টান্ত—রাজনৈতিক আনুগত্যের পুরস্কার হিসেবে কিছু গোষ্ঠী ও ব্যক্তি এর সুফল পায়। রাজনৈতিক-অর্থনীতিতে যা ক্রোনিতন্ত্রেরই জন্ম দেয়।
এই ক্রোনিতন্ত্র একদিকে শতকোটিপতির বাম্পার ফলন ফলাতে থাকে, অন্যদিকে রকেট গতিতে গরিব বাড়াতে থাকে। গ্রাম-মফস্সল থেকে উচ্ছেদ হওয়া জনস্রোত নগরমুখী হতেই থাকে। নগরে এসে তারা হকার, অটোরিকশার চালক কিংবা দোকানের কর্মচারী হতে থাকেন। সেখানেও চলতে থাকে উচ্ছেদের আতঙ্ক। ফলে নাগরিক হয়েও তারা একই রাষ্ট্রে ঊননাগরিকে পরিণত হন।
সব আমলে সব সরকারই গরিবি উচ্ছেদের প্রতিশ্রুতি দেন। কিন্তু বাস্তবে হকার উচ্ছেদ, অটোরিকশা উচ্ছেদের মধ্য দিয়ে নগর থেকে গরিব হটানোর কর্মসূচি চলতে থাকে। গরিব হটানোর এই কর্মসূচি যেকোনো সরকারের জন্যই রাজনৈতিকভাবে যে কতটা ব্যয়বহুল, তার বড় নজির হলো, উনসত্তর, নব্বই ও চব্বিশের অভ্যুত্থান।
তিন অভ্যুত্থানের অগ্রভাগে ছিলেন শ্রমজীবীরা। অভ্যুত্থানের বাইরেও রাজপথ দখলে নিয়ে ক্ষমতায় যাওয়ার যে রাজনৈতিক ঐতিহ্য, সেখানেও নির্ধারক ভূমিকায় দেখা যায় হকার, ফুটপাতের দোকানি, বস্তিবাসী, পথশিশুসহ শ্রমজীবী, প্রান্তিক জনগোষ্ঠীকে।
ছয়.
গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশ আবারও সংসদীয় গণতন্ত্রের পথে ফিরেছে। তবে যেকোনো সময়ের চেয়ে মেরুকৃত বাংলাদেশের সমাজে রাজনৈতিক দ্বন্দ্বের মীমাংসা হয়নি। অভ্যুত্থানের পর রাজনৈতিক বাগাড়ম্বরের বাইরে সংকট সমাধানের পথ কী হতে পারে, এই আলোচনা খুব বেশি শোনা যায়নি। রাজনৈতিক অনিশ্চয়তা একদিকে যেমন অর্থনীতিকে ঝুঁকিতে ফেলে, আবার অর্থনৈতিক সংকট রাজনৈতিক ঝুঁকিও ডেকে আনে।
মনোজ দে প্রথম আলোর সম্পাদকীয় সহকারী
monoj.dey@prothomalo.com
মতামত লেখকের নিজস্ব

Source - www.prothomalo.com ↗