রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ধরা পড়া একটি কাতল মাছ ৪৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটির ওজন ছিলো ১৮ কেজি।
রবিবার ভোরে গোয়ালন্দ উপজেলার চরকর্ণেশনা এলাকায় পদ্মা-যমুনার মোহনায় জেলে গোবিন্দ হালদারের জালে মাছটি ধরা পরে বলে জানায় মাছ ব্যাসায়ী শাহজাহান শেখ।
তিনি জানান, রাতে গোবিন্দ হালদার তার দল নিয়ে পদ্মায় মাছ শিকারে যান। ভোরে চরকর্ণেশনা এলাকায় পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন তারা। সেখান থেকে জাল তুলতেই বড় একটি কাতল মাছ দেখতে পান তারা।পরে দৌলতদিয়া মৎস আড়তে নিয়ে নিয়ে ওজন দিয়ে দেখেন মাছটি ১৮ কেজি।
মাছ ব্যাসায়ী শাহজাহান শেখ বলেন, দৌলতদিয়া মৎস আড়ত থেকে উন্মুক্ত নিলামে ২ হাজার ৩ শ টাকা কেজি দরে
রাজবাড়ীতে পদ্মার এক কাতল ৪৫ হাজার টাকায় বিক্রি

৪১ হাজার ৪শ টাকায় মাছটি কিনে নিই। পরে মুঠোফোনে যোগাযোগ করে আমেরিকা প্রবাসির কাছে প্রতিকেজি ২ হাজার ৫শ কেজি দরে মোট ৪৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
Source - www.bd24live.com ↗