ইসিকে মেরুদণ্ড শক্ত করে দায়িত্ব পালন করতে হবে: কাদের সিদ্দিকী

নির্বাচন কমিশনকে (ইসি) মেরুদণ্ড শক্ত করে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী। তিনি বলেন, নির্বাচনে মানুষ যে ভোট দেন, অনেক ক্ষেত্রে ফল ঘোষণার সময় তার প্রতিফলন দেখা যায় না। এ অবস্থা থেকে উত্তরণে নির্বাচন কমিশনকে দৃঢ় ভূমিকা পালন করতে হবে।
Source - www.risingbd.com ↗