রনবীর টোকাই: রাষ্ট্র ও সমাজকে দেখার এক আয়না

এক সাক্ষাৎকারে নিজের শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে রনবী জানিয়েছিলেন, তার বাবাও ছবি আঁকতেন। কিন্তু জীবিকার তাগিদে একসময় ছবি আঁকা ছেড়ে পুলিশে যোগ দেন। তবে বাবার ইচ্ছা ছিল, তার সন্তানরা ছবি আঁকুক। তিনি চাইতেন, ছেলেমেয়েরা যেন কোনোভাবেই পুলিশে যোগ না দেয়। বরং তার নিজের মধ্যে যে শিল্পী হওয়ার স্বপ্ন ও তাড়না ছিল, তা যেন সন্তানদের মধ্য দিয়ে পূর্ণতা পায়।
Source - www.risingbd.com ↗