রাজধানীর ধানমন্ডির পূরবী জুয়েলার্সে চুরির মামলায় সন্দেহভাজন তিন আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি নিয়ে আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এই আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্মক (এসআই) শরীফ উদ্দীন এই তথ্য জানান।
এসআই শরীফ উদ্দীন বলেন, আসামিদের আজ আদালতে হাজির করা হয়। তাঁদের প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিন আসামি হলেন গোলাম সরোয়ার (৫৮), মো. আমিনুর রহমান (৫৭) ও রিজওয়ানুল ইসলাম লাহিন (২৮)।
গত শুক্রবার দিবাগত রাতে ধানমন্ডির আনাম র্যাংগস প্লাজা নামের বিপণিবিতানের পূরবী জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। পূরবী জুয়েলার্সের বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ প্রথম আলোকে বলেন, বিপণিবিতানের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাওয়ে চেতনানাশক খাইয়ে গয়না ও নগদ অর্থ চুরি করা হয়।
‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা: সন্দেহভাজন তিন আসামি রিমান্ডে

চুরির ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ধানমন্ডি মডেল থানায় মামলা করেন পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ।
মামলার এজাহারে বলা হয়, চোরেরা শোরুমের চেম্বারে রাখা বিভিন্ন ধরনের গয়না নিয়ে গেছে। সব মিলিয়ে ২৩ হাজার ২০০ গ্রাম স্বর্ণ ও হীরার গয়না চুরি হয়েছে। এসব অলংকারের আনুমানিক মূল্য ৩৮ কোটি টাকা। এ ছাড়া শোরুমের ড্রয়ার থেকে নগদ ১০ লাখ টাকা নিয়ে গেছে চোরেরা।
ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকামামলাটি তদন্ত করছেন ধানমন্ডি মডেল থানার পরিদর্শক মো. আমিনুল হক। তাঁর করা রিমান্ডের আবেদনে বলা হয়, তথ্যপ্রযুক্তিসহ বিশ্বস্ত সূত্রের সহায়তায় অভিযান চালিয়ে সন্দেহভাজন তিন আসামিকে গতকাল শনিবার দিবাগত রাতে ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে এই ঘটনার সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের জড়িত থাকার তথ্য পাওয়া যাচ্ছে। চুরির প্রকৃত রহস্য উদ্ঘাটন, চুরি হওয়া গয়না ও অর্থ উদ্ধার এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা জানতে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
আগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি

Source - www.prothomalo.com ↗