দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান নাভানা রিয়েল এস্টেট লিমিটেড দীর্ঘ সময় ধরে আধুনিক ও নিরাপদ আবাসন নির্মাণে কাজ করছে। সময়ের সঙ্গে বদলে যাওয়া ক্রেতাদের চাহিদা, গ্রিন বিল্ডিং ধারণা, অগ্নি ও ভূমিকম্প নিরাপত্তা এবং আবাসন খাতের ভবিষ্যৎ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (বিক্রয়) মো. নজরুল ইসলাম। সাক্ষাৎকার নিয়েছেন শামসুল হক মো. মিরাজ।
আবাসন খাতে দীর্ঘ সময় সুনামের সঙ্গে কাজ করছেন। নিরাপদ আবাসন নির্মাণে আপনারা কী ধরনের পরিকল্পনা অনুসরণ করছেন?
নজরুল ইসলাম: নিরাপদ আবাসন নিশ্চিত করতে আমরা রাজউক ও বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) এবং পরিবেশের ছাড়পত্র শতভাগ অনুসরণ করি। এখন সরু গলির ভেতর বহুতল ভবন নির্মাণের সুযোগ নেই; বরং প্রশস্ত রাস্তার পাশে ভবন হচ্ছে, যাতে জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসের গাড়ি ও ল্যাডার সহজে প্রবেশ করতে পারে। যেমন আমাদের ‘ব্রুকসডেল’ কন্ডোমিনিয়াম প্রকল্পের মাঝখানে ৮০ ফুট চওড়া প্যাসেজ রাখা হয়েছে, যাতে যেকোনো অগ্নিদুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়ি নির্বিঘ্নে ঢুকতে পারে এবং মানুষ নিরাপদে বেরিয়ে আসতে পারেন। প্রতিটি ভবনে দুটি প্রশস্ত সিঁড়ি, আধুনিক ফায়ার ফাইটিং ব্যবস্থা, স্প্রিংকলার এবং অটো–রিল রাখা হচ্ছে, যাতে ভবনে কেউ না থাকলেও স্বয়ংক্রিয়ভাবে পানি ছিটিয়ে আগুন নেভানো যায়। পাশাপাশি স্বল্প ও মাঝারি মাত্রার ভূমিকম্প সহনীয় আধুনিক স্থাপত্যকৌশল ও প্রযুক্তি ব্যবহার করে আমরা ভবন নির্মাণ করছি। এ কারণেই নাভানার নির্মিত তিন শতাধিক ভবনে এখন পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
নিরাপদ ও পরিবেশবান্ধব আবাসন দিচ্ছি

দেশের আবাসন খাতের ভবিষ্যৎ পরিবর্তনকে আপনি কীভাবে দেখছেন এবং এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নাভানা কী পরিকল্পনা করছে?
নজরুল ইসলাম: একসময় রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) ২৫–৩০টি প্রতিষ্ঠান নিয়ে আবাসন খাতের যাত্রা শুরু হয়েছিল, এখন সেখানে ছোট–বড় মিলিয়ে ১ হাজার ২০০–এর বেশি প্রতিষ্ঠান কাজ করছে। আগে শুধু উচ্চবিত্তরা ফ্ল্যাট কেনার কথা ভাবতেন, এখন মধ্যবিত্ত ও সাধারণ মানুষের নাগালেও আবাসন চলে এসেছে। ঢাকায় যেহেতু জমির পরিমাণ বাড়ছে না, তাই ভবিষ্যতে শহরকে আশপাশের এলাকায় সম্প্রসারণ করতে হবে এবং স্বল্প জায়গায় অধিক মানুষের বসবাসের উপযোগী ‘মেগা কন্ডোমিনিয়াম’ গড়ে তুলতে হবে। নাভানা প্রায় ১৫ বছর আগেই বাসাবোয় ৩০০ অ্যাপার্টমেন্টের পরিবেশবান্ধব কন্ডো তৈরি করে এ ধারণার সূচনা করেছিল। আগামী দিনেও আমরা একই ছাতার নিচে খেলার মাঠ, সুইমিংপুল, মসজিদ, লাইব্রেরি, জগিং অ্যালে ও বাজার–সুবিধাসংবলিত সাশ্রয়ী ও মানসম্মত আবাসন গড়ে তোলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছি।
পরিবর্তনশীল বাজার ও মূল্যস্ফীতির পটভূমিতে একজন নতুন ফ্ল্যাট ক্রেতাকে সঠিক ও নিরাপদ আবাসন নির্বাচনে আপনার পরামর্শ কী?
নজরুল ইসলাম: মানুষ সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি ফ্ল্যাট বা বাড়ি কেনেন। তাই ফ্ল্যাট কেনার আগে ক্রেতাকে অবশ্যই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম, আর্থিক সক্ষমতা ও ক্রেতা সন্তুষ্টির ইতিহাস যাচাই করতে হবে। চটকদার বিজ্ঞাপন বা সামান্য দাম কমের প্রলোভনে পড়ে অনির্ভরযোগ্য জায়গায় বিনিয়োগ করলে সারা জীবন পস্তাতে হতে পারে। বাজারের যেকোনো মন্দা বা সংকট মোকাবিলা করে প্রকল্প শেষ করার সক্ষমতা কেবল প্রতিষ্ঠিত ও বড় কোম্পানিগুলোরই থাকে। তাই দাম সামান্য বেশি হলেও বিশ্বস্ত প্রতিষ্ঠান বেছে নেওয়া উচিত। পাশাপাশি স্বল্প আয়ের মানুষের জন্য অ্যাফোর্ডেবল হাউজিং নিশ্চিত করতে সরকার, জমি, ব্যাংক, সহজ শর্তে ঋণ এবং আবাসন প্রতিষ্ঠানগুলো নির্মাণ—এভাবে সমন্বিত উদ্যোগ নিলে সাধারণ মানুষের আবাসন স্বপ্ন আরও সহজ হবে।
প্রযুক্তি, নিরাপত্তা ও আধুনিক নান্দনিকতার মেলবন্ধনে নাভানা কীভাবে নতুন প্রজন্মের আবাসন চাহিদা পূরণ করছে? আপনাদের সাম্প্রতিক প্রকল্পগুলোয় কী ধরনের স্মার্ট সুবিধা ও বৈচিত্র্য আনছেন?
নজরুল ইসলাম: মানুষ এখন আবাসন বলতে কেবল চার দেয়ালে বন্দী ঘর বোঝেন না; তাঁরা একের ভেতর সব সুবিধা চান। নতুন প্রজন্মের ক্রেতারা ভবনের নান্দনিক সৌন্দর্য বা অ্যাসথেটিক বিউটি, ফেয়ার–ফেস স্থাপত্য এবং স্মার্ট প্রযুক্তির ওপর বেশি জোর দিচ্ছেন। তাঁদের চাহিদা মাথায় রেখে আমরা ভবনগুলোয় স্মার্ট লিফট যুক্ত করছি, যা যান্ত্রিক বা বিদ্যুৎ–বিভ্রাটেও নিকটস্থ ফ্লোরে এসে নিরাপদে থেমে যায়। এ ছাড়া অটোমেটেড অগ্নিনির্বাপণের ব্যবস্থা, সৌরবিদ্যুৎ, ছাদবাগান ও ঝুলন্ত বাগান যুক্ত করা হচ্ছে। পাশাপাশি বড় প্রকল্পগুলোয় বাসিন্দাদের দৈনন্দিন সব চাহিদা হাতের নাগালে রাখতে সুপারশপ, সেলুন ও বিউটি পারলার, কিন্ডারগার্টেন, মসজিদ, লাইব্রেরি ও সুইমিংপুলের মতো কমিউনিটির সুবিধা রাখছি।
বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে নাভানার সবচেয়ে বড় স্বকীয়তার জায়গা কোনটি, যা ক্রেতাদের বছরের পর বছর আস্থাশীল রেখেছে?
নজরুল ইসলাম: নাভানার সবচেয়ে বড় স্বকীয়তা হলো, আমাদের প্রতিটি ভবন আলাদা ও অনন্য। আমরা কখনো একটি ভবনের নকশার পুনরাবৃত্তি বা ডুপ্লিকেট করি না। প্রায় শত বছরের ব্যবসায়িক ঐতিহ্য, প্রতিশ্রুতি রক্ষা এবং আন্তর্জাতিক মান বজায় রাখার কারণেই ক্রেতারা আমাদের ওপর আস্থা রাখেন। যেমন ২০ বছর আগে উত্তর গুলশানে ৪০ কাঠা জমির ওপর আমরা ‘প্ল্যাটিনাম রেসিডেন্স’ নির্মাণ করেছিলাম, যার ছাদে ২০ কাঠাজুড়েই ছিল বাগান ও ৮ কাঠায় ফোয়ারা। আজও এর বিকল্প তৈরি হয়নি। যুক্তরাষ্ট্রের রিহ্যাব মেলায় আমাদের নাভানা প্রবাণী রিজডেল প্রকল্প দেখে ওই দেশের বিল্ডিং কোড অ্যান্ড ফায়ার হ্যাজার্ড বিভাগের প্রধান (তিনি একজন বাংলাদেশি) মুগ্ধ হয়ে দুটি ফ্ল্যাট কিনেছিলেন।

Source - www.prothomalo.com ↗