সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিলে বিরোধী দলের সহযোগিতা পাবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিলে বিরোধী দল আন্তরিক সহযোগিতা করবে। এর বাইরে কোনো ঐক্য নেই, সহযোগিতাও নেই। একই সঙ্গে তিনি বলেছেন, সরকার যদি দ্বিমুখী নীতি থেকে বের হয়ে না আসে, তাহলে তাদের সঙ্গে কিসের ঐক্য?
আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথাগুলো বলেন। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি দলটির সাবেক আমির আল্লামা সরওয়ার কামাল আজিজীর জীবন ও কর্ম শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।
দ্বিমুখী নীতি থেকে সরকার বের হয়ে না এলে কিসের ঐক্য: শফিকুর রহমান

গঙ্গার পানি, হাদি হত্যার বিচারসহ
সরকারকে জামায়াতের ২৩ প্রস্তাবআলোচনা সভায় জামায়াতের আমির বলেন, বর্তমান সরকার সাড়ে ১৫ বছর মজলুম ছিল। অনেকে মনে করতে পারেন, নির্বাচনের পর ক্ষমতাসীন দল বদলে গেছে। নির্বাচন নয়, তারা ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের পরদিন ৬ আগস্ট থেকেই সবকিছু ভুলে গেছে। তারা আওয়ামী স্টাইলে দেশের মানুষের ওপর জুলুম শুরু করেছে। চাঁদাবাজি, দখল–বাণিজ্য, দুর্নীতি, কমিশন বসানো ও রাজনৈতিক কূটচালের মাধ্যমে জাতিকে কষ্ট দিয়ে যাচ্ছে।
সরকারের একজন মন্ত্রী সংসদে দাঁড়িয়ে জুলাই সনদকে ‘অন্তহীন প্রতারণার দলিল’ বলেছেন বলে উল্লেখ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, জুলাই সনদ নয়, তারাই (সরকার) জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে। সরকারের সেই মন্ত্রী সব মন্ত্রণালয়ের বিষয়ে অভিজ্ঞ হিসেবে মতামত দেন, কিন্তু নিজ মন্ত্রণালয়ে তাঁর অবস্থান শূন্য।
জামায়াতের আমির বলেন, দেশের যুবসমাজ ব্যাপক ভিত্তিতে পরিবর্তন চেয়েছিল। এর একটা অংশকে মানুষ তাড়াতাড়ি ভুলে যাচ্ছে। তারা হলো মাদ্রাসার শিক্ষার্থীরা। তাদের আজ কোনো মূল্যায়ন নেই। ৯১ শতাংশ মুসলমানের দেশে এটি জাতির সঙ্গে নিষ্ঠুর পরিহাস।
প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে কী বলেছেন, তা উল্লেখ করেন বিরোধীদলীয় নেতা। শফিকুর রহমান বলেন, তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন, জাতীয় ঐক্য সরকার নষ্ট করেছে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া এ দেশে কোনো জাতীয় ঐক্য হবে না। এ দুটি মেনে নিলে জাতীয় ঐক্যের জন্য সভা বা বৈঠকের প্রয়োজন হবে না।
জ্বালাও-পোড়াওয়ের আন্দোলন যারা করছে, তাদের সঙ্গে ‘আঁতাত’ বাদ দিয়ে সরকারকে নিজেদের স্পষ্ট অবস্থান জানাতে বলেছেন জামায়াতের আমির। তিনি বলেন, স্বৈরাচারের দোসরদের সঙ্গে যোগাযোগ রাখায় বিভিন্ন স্থানে বিএনপির অনেক নেতাকে বহিষ্কার করা হয়েছে। স্বৈরাচারের দোসরদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে। তাদের সঙ্গে নিয়ে নিজ দলীয় কার্যালয় উদ্বোধন করা হচ্ছে।
শফিকুর রহমান বলেন, ‘এই দ্বিমুখী নীতি থেকে সরকার যদি বের হয়ে না আসে, কিসের ঐক্য সরকারের সঙ্গে?’
প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগতভাবে
বসতে চায় বিরোধী দল, সরকারও ইতিবাচক জামায়াতের আমির বলেন, সরকার নিজেদের গদি ঠিক রেখে সব অপকর্ম করবে, আর বিরোধী দল তাদের হয়ে চৌকিদার বা লাঠিয়ালের ভূমিকা পালন করবে, বিরোধী দল এত বোকা নয়।
আলোচনা সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের বিষয়ে সরকারকে তার অবস্থান পরিষ্কার করতে হবে। সরকার যদি বিপ্লবের পক্ষে অবস্থান নেয়, তাঁরা সংলাপে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। আর শহীদের রক্তের বিরুদ্ধে অবস্থান নিলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আবদুল কাইয়ুম সুবহানী। আরও বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, জ্যেষ্ঠ নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সংলাপের বিষয়ে সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগ রয়েছে: মিয়া গোলাম পরওয়ার

Source - www.prothomalo.com ↗