খাগড়াছড়ি সদর উপজেলার নারিকেল বাগান এলাকা থেকে নিলয় চাকমা (৩৬) ওরফে মিংকু নামের এক ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) রাতে খাগড়াছড়ি সদরের নারিকেল বাগান এলাকার ‘আপ্যায়ন স্টোর’-এর সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কায় কিসলুর সার্বিক তত্ত্বাবধানে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের পর তাকে খাগড়াছড়ি সদর থানায় নিয়ে যাওয়া হয়।
আটককৃত আসামি নিলয় চাকমা ওরফে মিংকু (৩৬) জেলা সদরের দক্ষিণ খবংপুড়িয়া এলাকার আনিল কান্তি চাকমার ছেলে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ মো. কায় কিসলু বলেন, আটককৃত ব্যক্তি আদালতের পরোয়ানাভুক্ত আসামি। এ
খাগড়াছড়িতে ওয়ারেন্টভুক্ত আসামি আটক

ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
Source - www.bd24live.com ↗