দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে এক হাজার ৩৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছেন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৮৮ জনে। অন্যদিকে, চলতি বছরে মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৫৬ জনে।
এর আগে, শনিবার (২৮ নভেম্বর) হাম ও
হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৪৮

এর উপসর্গে আটজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে এক হাজার ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
Source - www.bd24live.com ↗