নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, কোনো প্রার্থী সমর্থকদের দিয়ে আচরণবিধি-বিরোধী কাজ করালে সেই দায়ও তাকে নিতে হবে। প্রার্থী যত জনপ্রিয় বা প্রভাবশালী হোন না কেন, আইন লঙ্ঘন করলে তাকে ছাড় দেওয়া হবে না।