২০৩০ সালের মধ্যে জেলাটিতে আমন ধানের উৎপাদন ৫ শতাংশের বেশি কমতে পারে। আধুনিক উচ্চফলনশীল জাতের ধান চাষে পিছিয়ে থাকা, কৃষিজমির ব্যবহার পরিবর্তন এবং জলবায়ুগত ঝুঁকিকে এ পরিস্থিতির সম্ভাব্য প্রভাবক হিসেবে দেখছেন গবেষকেরা।